বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টার কিছুক্ষণ আগ থেকে এ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছোড়ে পুলিশ।

এ সময় পুলিশের গুলিতে বিএনপির তেজগাঁও থানার সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান টগর (৪৮) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে শহীদ জিয়ার কবর জিয়ারত করতে এলে পুলিশ বাধা দেয়। হঠাৎ রাবার বুলেট ছোড়ে এবং নেতাকর্মীদের ধাওয়া দেয়। এতে উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের পূর্বঘোষিত কর্মসূচি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা ছিল। কিন্তু পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের তেজগাঁও শিল্পাঞ্চল থানা সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী জানান, মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে যান কয়েক হাজার নেতাকর্মী। সেখানে তাদের ওপর পুলিশ অতর্কিত আক্রমণ করে। এক পর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এতে টগরের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়। এছাড়া আরও অনেক নেতাকর্মী গুলিতে আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, টগর নামের একব্যক্তিকে নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে বলে জানতে পেরেছি।

জানা যায়, সকাল ১১টায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে চন্দ্রিমা উদ্যানে আসতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় উদ্যানের গেট বন্ধ এবং মাজারে অবস্থান নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। সেই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ।

সেসময় ডিএমপির শেরেবাংলা নগর থানা ওসি জানে আলম মুন্সি বলেন, ‍‘আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।’

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী