শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধাকে দেখতে গেলেন ভক্তরা

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলামকে দেখতে গেলেন ভক্তবৃন্দরা। তিনি দীর্ঘদিন ঘাড়ের ব্যাথাজনিত কারণে ভারতের চেন্নাইয় এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৭ আগস্ট (মঙ্গলবার) বিকেলে উপজেলার চিংড়া গ্রাম নিজ বাসভবনে ফিরে আসলে তাঁকে দেখতে ছুটে আসে কেশবপুরসহ বিভিন্ন এলাকার ভক্তরা।

পারিবারিক সূত্রে জানা যায়, যশোরের কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ এবং সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত’র পিতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ঘাড়ের ব্যাথাজনিত কারণে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ১৬/১৭ দিন বাড়ীতে চিকিৎসাধীন থাকার পর খুলনা শহীদ শেখ আবু নাসের হাসপাতালের ডাক্তারদের পরামর্শে গত (২৮ জুন-২১) সোমবার সাংবাদিক বান্ধব কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। সেখানে অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় আরও উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে রাখা হয়েছিল। বর্তমান তিনি অনেকটা সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। দীর্ঘদিন ভারতের চেন্নাইয়ের এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা শেষে গত ১৭ আগস্ট (মঙ্গলবার) বিকেলে উপজেলা নিজ গ্রাম চিংড়া বাসভবনে ফিরে আসেন। এই যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম জীবনকে বাজী রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশ রক্ষায় । একজন মুক্তিযোদ্ধার প্রতি সকলের ভক্তি, শ্রদ্ধা, ভালবাসা প্রত্যেক দেশপ্রেমিক নাগরিকের আছে। তিনি যাতে দ্রুত সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং কেশবপুর বাসিকে উপজেলা চেয়ারম্যান ও সেবক হিসাবে মনেপ্রাণে খেদমত করতে পারেন তারজন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম অনেকটা সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন। তাঁকে একনজর দেখার জন্য প্রতিদিন শত শত হৃদয়বান ব্যাক্তিরা ছুটে চলেছেন মুক্তিযোদ্ধার গ্রামের বাড়ী চিংড়াতে।

তাঁকে দেখতে যান, কেশবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এবং আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বিএম ইব্রাহিম হোসেন, এিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক আব্দুল জব্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন কৃষকলীগের যুগ্ন-
আহবায়ক ডাক্তার শফিকুল ইসলাম, ত্রিমোহিনী ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম খান সুজন, সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামাল প্রমূখ।

এছাড়াও সুস্থ্যতা কামনা করেছেন, ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তপন কুমার ব্রহ্ম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি সভাপতি আশরাফ-উজ- জামান, সাধারণ সম্পাদক জয়দের চক্রবর্তী, সাবেক সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সাংবাদিক সামছুর রহমান, সাংবাদিক ও কবি ইব্রাহিম রেজা, সাংবাদিক পরেশ দেবনাথ, সাংবাদিক সোহেল পারভেজ, যুবলীগ নেতা আলম বিশ্বাস, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেশবপুর উপজেলা শাখার আহবায়ক, মঙ্গলকোট ইউনিয়ন থেকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুল গফুর গাফ্ফার, সমাজ সেবক মহিতোষ ঘোষ, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোক্তার আলী, যুগ্ম-আহবায়ক শেখ আসাদুজ্জামান আসাদ প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু