সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকরের দাবিতে কালিগঞ্জে মানববন্ধন

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকরের দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২১ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলা যুবলীগের উদ্যোগে ফুলতলা চত্ত্বরে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি, প্রয়াত শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্যই ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়েছিল। খুনিরা ভেবেছিলো ১৯৭৫ সালের ১৫ আগস্ট যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিলো সেভাবে শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে।

বিএনপি-জামাতের ষড়যন্ত্র এখনও চলছে। গ্রেনেড হামলার মাষ্টারমাইন্ড তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে সকল আসামীর দন্ডাদেশ দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি।

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহব্বত হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শেখ ইকবাল আলম বাবলু, সাবেক যুগ্ম আহ্বায়ক মাস্টার শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নুরুজ্জামান খোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান, যুবলীগ নেতা ওমর ফারুক সোহাগ, মিলন হোসেন, জাকির হোসেন, মনিরুল ইসলাম মনিসহ উপজেলার ১২ টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা