বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নুসরাতের সন্তান জন্মের খবর নিয়ে মুখ খুললেন যশ

অবশেষে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নায়িকা নুসরাত। তার মা হওয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে৷ স্বামীর সঙ্গে সম্পর্ক ভাঙ্গনের পর গর্ভবতী হওয়ার খবর দেন নায়িকা। নায়ক যশের সঙ্গে তার প্রেম চলছে তখন। তাই সন্তানের বাবা কে এ নিয়েই নানা গুঞ্জন।

অনেকেই ধারণা করছেন প্রেমিক যশের সঙ্গে লিভ টুগেদারের ফল এই ছেলে। তবে এ নিয়ে নুসরাত বা যশ কখনো মুখ খুলেননি৷

তবে নুসরাত গর্ভবতী হওয়ার পর থেকেই তার খোঁজ রেখেছেন যশ। সম্প্রতি হাসপাতালে যাওয়ার পরও প্রেমিকার পাশে ছিলেন তিনি।

বৃহস্পতিবার পার্কস্ট্রিটের এক নামী বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী নুসরত জাহান। এসময় সঙ্গে থাকায় সবাই যশের কাছ থেকেই নুসরাতের খোঁজ নিচ্ছেন। তাদের উদ্দেশ্যে যশ জানান, ‘ সি সেকশনের পর মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন, তারা ভালো আছেন।’

এর আগে বুধবার রাতেই বিশেষ বন্ধু যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে হাসপাতালের পথে রওনা দেন অভিনেত্রী। হাসপাতাল যাওয়ার পথে যশের বাড়িও ঘুরে যান অভিনেত্রী। গত বুধবার নুসরতের সন্তানকে নিয়ে প্রথমবার কথা বলেছেন যশ। জানিয়েছিলেন তিনি শুভক্ষণের অপেক্ষায় আছেন।

অভিনেতার কথায়, ‘আমি আমার ব্যক্তিগত জীবন শেয়ার করি না। তবে এটুকু বলতে পারি, এটা ভালো খবর। আমি শুভক্ষণের অপেক্ষায় রয়েছি।’

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস