শ্যামনগরে রাতের আঁধারে কবর থেকে শিশুর লাশ উত্তোলন!


সাতক্ষীরার শ্যামনগরে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে মারা যায় তানজিমা পারভীন (১৩) নামের ক্যান্সার আক্রান্ত এক কিশোরী। ওইদিন বেলা ১১টায় তাকে দাফন করা হয়।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা দেখতে পান রাতের আঁধারে কে বা কারা তানজিমার মরদেহ কবর থেকে তুলে সেখানেই ফেলে রেখে গেছেন।
শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত কিশোরীর পরিবারের সদস্যরা জানান, ক্যান্সার আক্রান্ত তানজিমা বৃহস্পতিবার সকালে মারা যায়। পরে বাড়ির পাশেই তাকে দাফন করা হয়। তবে রাতে কে বা কারা তার মরদেহ কবর থেকে তুলে ওপরে রেখে যান। পরে বিজিবি সদস্যদের উপস্থিতিতে আবার ওই মরদেহ দাফন করা হয়।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) খবীর জানান, কে বা কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি। ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় ইউনিয়ন গাবুরাতে জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা মোকাবিলায় অভিযোজনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
সুন্দরবনকে জলদস্যুমুক্ত করা, বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ, নির্যাতন, মুক্তিপণবিস্তারিত পড়ুন

সুন্দরবনে দুবলার চরে ঘুরতে আসা পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার
সুন্দরবনের দুবলার চরে ঘুরতে এসে নিখোঁজ হওয়া ময়মনসিংহের পর্যটক রিয়াজ আহমেদের মরদেহবিস্তারিত পড়ুন


