বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিল্পা শেঠী ভুল থেকে শিক্ষা নেবেন

জীবন শিক্ষা দিয়েছে, তিনি শিক্ষা নিয়েছেন। থমকে দাঁড়িয়েছেন। আবার পথ চলেছেন। পর্নোকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতার হওয়াসহ কোনো বাধায় তার পথ আটকাতে পারেনি। ভুল থেকে শিখতে শিখতে এগিয়েছেন তিনি। সেই বার্তাই আরও একবার জানান দিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বইয়ের কয়েকটি পঙক্তি তুলে ধরেছেন শিল্পা। সেখানে লেখা, টুকরো টুকরো ভুল না করলে আমরা কখনোই ঘটনাবহুল জীবন পাব না। কিন্তু সেই ভুলগুলো যাতে খুব বিপজ্জনক না হয় বা অন্যের ক্ষতি না করে, সেই দিকে আমাদের নজর দিতে হবে। কিন্তু ভুল আমাদের হবেই।

নিজেদের ভুলকে দুইভাবে দেখার কথা বলা হয়েছে সেই বইয়ে। ভুল করে অনেকেই সেটাকে ভুলে যেতে পারেন। আবার একটা ভুলকে জীবনের এক কঠিন অভিজ্ঞতা হিসেবেও দেখা যেতে পারে। কারণ সেই ভুলগুলোই অনেক শিক্ষা দিয়ে যেতে পারে।

গত এক মাসেরও বেশি সময় ধরে চলা বিতর্ককে কী তবে এক রকম শিক্ষা হিসেবেই দেখছেন শিল্পা শেঠী? কঠিন পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর শিক্ষা নিচ্ছেন তিনি?

কারণ, ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা লেখা তেমনই ইঙ্গিত করছে। যার শেষে লেখা, আমি ভুল করব। আবার নিজেকে ক্ষমা করব এবং সেই ভুলগুলো থেকে শিখব।

জীবনে ঝড় বয়ে যাওয়ার পরেও ঘুরে দাঁড়িয়েছেন শিল্পা। হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। লড়াই করার, লড়াই করে জেতার জন্য মরিয়া এই জনপ্রিয় বলিউড অভিনেত্রী।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস