বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকায় রিজভীর নেতৃত্বে কালো পতাকা মিছিল বিএনপির

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কুৎসা রটানো ও তার মাজার নিয়ে কটুক্তি এবং ষড়যন্ত্রের প্রতিবাদে কালো পতাকা হাতে নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রোববার দুপুর ১২ টার দিকে রাজধানীর রোকেয়া সরণি এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশ’ নেতাকর্মীর সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মূল সড়ক হয়ে সামনের দিকে কিছুদূর এগিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রায় ৬ মাস পর রাজপথে প্রকাশ্যে মিছিলের নেতৃত্ব দিলেন রিজভী। দীর্ঘ চার মাস অসুস্থ থাকার পর তিনি সুস্থ হয়ে এখনও বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে চলফেরা করছেন।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উওর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল আলম তেনজিং, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ, ফজলুর রহমান মনটু, শিমুল হোসেন, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক, কাফরুল থানা যুবদল সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাব্বী, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন হোসেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন বিল্লাহ ও ১৬ নং ওয়ার্ড বিএনপির মুক্তাদিরুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী