শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতিকে গুলি করে হত্যার হুমকি

সাতক্ষীরার কলারোয়ায় নির্বাচন সংক্রান্তে উপজেলা জাতীয় পার্টির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মশিয়ার রহমানকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে। এঘটনায় কলারোয়া থানায় একটি জিডি হয়েছে।

ঘটনাটি ঘটেছে- বুধবার সকাল ৭টার দিকে উপজেলার চান্দুড়িয়া বাজারের জনৈক আমানুল্যাহ চায়ের দোকানে।

জানা গেছে, গত ১৩সেপ্টেম্বর চন্দনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর নৌকা প্রতিক চান্দুড়িয়ার রাস্তার পাশে ঝুলানো হয়। এনিয়ে ওই এলাকার স্বতন্ত্র মোটরসাইকেলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ মিঠুর ভাই মাস্টার আব্দুর রকিব ক্ষিপ্ত হয়ে নৌকার কর্মী আব্দুল মজিদকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে বলে যেখানে পাবে সেখানে মারপিট করা হবে জখম করা হবে।

১৫সেপ্টেম্বর সকাল ৭টার দিকে উপজেলার চান্দুড়িয়া বাজারের জনৈক আমানুল্যাহ চায়ের দোকানে বসে নৌকা প্রার্থীর কর্মী আব্দুল মজিদকে দেখে রকিব মাস্টার ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করে। এসময় সেখানে থাকা উপজেলা জাতীয় পার্টির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মশিয়ার রহমান প্রতিবাদ করাতে তাকে হুমকি দিয়ে বলে নৌকায় ভোট দিলে তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করে হত্যা করা হবে।

এঘটনায় ন্যায় বিচার পাওয়ার জন্য নৌকা প্রার্থীর কর্মী আব্দুল মজিদ বাদী হয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং-৭০২।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭বিস্তারিত পড়ুন

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত