শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিক্ষক ও শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান

এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩ অক্টোবর) বাটকেখালী বাইতুল নূর হাফেজিয়া মাদ্রাসা, আল মদিনা হাফেজিয়া মাদ্রাসা, পুরাতন সাতক্ষীরা মদিনা মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন শিক্ষক এবং শিক্ষার্থীদের এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০১২ সালের প্রাক্তণ ছাত্র সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. শেখ নাইমুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের পক্ষ থেকে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী মো. কামরুজ্জামান রাসেল, ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী আবু নাসের মো. আবু সাঈদ, ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী আহসানুস সালেহিন ইভন, ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থী মেহেদী ইসলাম রনি, ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী মো আব্দুল্লাহ, ২০১২ ব্যাচের শিক্ষার্থী মীর জাভেদ জিতু, ২০০৬ ব্যাচের শিক্ষার্থী তানজিম কালাম তমাল ও ২০১৬ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল- মামুন প্রমুখ।
এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা