শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রাকৃতিক আর মানুষ সৃষ্ট দুর্যোগে শ্যামনগরের নদী ভাঙ্গন এলাকা দুর্যোগময়

    শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের গোলাখালী গ্রামের মানুষ প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছে। প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস নদী ভাঙ্গন এলাকার মানুষের জীবনে প্রায় প্রতিবছরই অভিশাপ বয়ে আনে শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারণে মানুষ সৃষ্ট দুর্যোগ তাদের জীবনে ভয়ঙ্কর দুর্যোগ সৃষ্টি করে।

    নদীর পার্শ্ববর্তী বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে চিংড়ি চাষ করে এক শ্রেণীর অসাধু মৎস্য ব্যবসায়ীরা এর ফলে বর্ষা মৌসুম এলেই নদী ভাঙ্গন সৃষ্টি হয়। নদী ভাঙ্গনের কবলে ওই এলাকার মানুষের জীবন যাত্রার মান ব্যাহত হচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০০০৯ সাতক্ষীরা জেলায় আগমন করেন, সেসময় শ্যামনগর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি বলেন, অপরিকল্পিত ঘরে বেড়িবাঁধ দিয়ে মৎস্য চাষ করা যাবে না। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা প্রদান করেন।

    প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস লোনা পানি বৈরী আবহাওয়ায়, অতি মাত্রায় লবনাক্ত তার কারনে ফসল ফলাদি, শাকসবজি ঠিকমতো হয়না ওই এলাকায়।
    সবমিলিয়ে ওই এলাকাতে সুপেয় পানি ও পুষ্টিহীনতা ভুগেছে ওই এলাকার মানুষ, বিশেষ করে শিশুরা। মানুষের বসবাসের জন্য একেবারেই অনুপোযোগী ওই এলাকা।

    নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষ দুর্বিষহ জীবন যাপন করে বেঁচে আছে। তাদের জীবিকা অন্বেষণের একমাত্র উপায় হিসেবে মৎস্য আহরণ করা মুল লক্ষ্য। তাতে ও তারা এখন সমস্যার ভিতরে আছে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি বেড়ে যাওয়ার কারণে তারা মৎস্য আহরণ করতে পারছে না। প্রতিবছর ঘূর্ণিঝড় বন্যা জলোচ্ছ্বাস এলে প্রশাসনের নির্দেশনায় নৌকা যোগে স্থানান্তর করা হয় তাদের পরিবার পরিজন গৃহপালিত পশু পাখি নিয়ে বিপাকে পড়েতে হয় তাদের।

    ওই এলাকায় মানুষের দাবি একটি সাইক্লোন সেন্টর ও টেকসই বেড়িবাঁধ করা হোক।

    গোলাখালী গ্রামের আব্দুর রউফ এর কাছে তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ঝড়তুফান হলে নৌকায় করে বউ বাচ্চা পরিবার পরিজন নিয়ে গরু ছাগল হাঁস মুরগি পারাপারের আমাদের ব্যাপক অসুবিধা হয় এবং জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়।’

    এদিকে, এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের উপকূলীয় অঞ্চলে মানুষের দুর্ভোগ লাঘবে চিহ্নিত করে দুর্যোগ প্রবণ এলাকায় মানুষের জীবনমান উন্নয়নে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর সদস্যরা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ সুন্দরবন সংলগ্ন রমজান নগর ইউনিয়নের গোলাখালী গ্রামে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সদস্যরা পরিদর্শন করেছেন।
    শনিবার (২ অক্টোবর) রমজান নগর ইউনিয়নের গোলাখালী গ্রামের সরোজমিনে সংসদ সদস্যবৃন্দ পরিদর্শনে যান। এসময় এলাকার মানুষের জীবন যাপন বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়।
    এসব বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়।

    জলবায়ু পরিবর্তনজনিত কারণে দুর্যোগ প্রবণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন