মণিরামপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার


মণিরামপুরে ধানক্ষেত থেকে আনুমানিক ২৫-২৬ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানান- রোববার (১০ অক্টোবর-২০২১) মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজারের সিটিকে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পূর্বপাশের খেত থেকে ঢেঁড়শ তুলতে যান গোলাম হোসেন নামে এক চাষী। তিনি পাশের ধান খেতে একটা অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি স্থানীয় লোকজনকে খবর দেন।
স্থানীয়রা তাৎক্ষনিক থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মণিরামপুর থানার ওসি নূর-ই আলম সিদ্দিকীসহ সঙ্গীয় ফোর্স মরদেহ উদ্ধার এবং যশোর মর্গে প্রেরণ করেন।
তিনি বলেন- নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। কেউ তাকে চিনতে পারছেন না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি
যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

