বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুয়াকাটায় শশুর বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় স্বামীর বাড়ি থেকে বুশরা(২০) নামের এক কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ১১ টায় কুয়াকাটা পৌরশহরের ১ নং ওয়ার্ড খাজুরা এলাকায় ওই বাড়ির একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

বুশরা উপজেলার নীলগঞ্জ ইউপির খলিলপুর গ্রামের সোবহান শরীফের মেয়ে এবং কুয়াকাটা পৌরশহরের খাজুরা এলাকার ইয়াকুব খন্দকারের স্ত্রী। এ ঘটনায় মৃতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ দম্পত্তির ঘরে ১৩ মাসের একটি কণ্যা সন্তান রয়েছে।

মৃতের চাচা মোস্তাফিজুর রহমান জানান, ২০১৮ সালের শেষের দিকে পারিবারিক ভাবে বুশরার সাথে ইয়াকুবের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তার সঙ্গে স্বামী ইয়াকুবের প্রায়ই ঝগড়া হতো। প্রায় সময়ই বুশরাকে মারধর করতো তার স্বামী। শনিবার বিকেলে বুশরাকে মারধর করার খবর তার বাবাকে জানালে তিনি মেয়েকে আনার জন্য জামাতার বাড়িতে যান। এসময় গালাগালি করে শ্বশুরকেও বাড়ি থেকে তাড়িয়ে দেয় ইয়াকুব।
পরে সন্ধ্যায় ইয়াকুব ফোন করে আমাকে জানায়, চাচা আপনার ভাতিজিকে আমি রাগ করে লাঠি দিয়ে কয়টা বাড়ি দিছি তাতেই ও গলার দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

মৃতের শাশুড়ি জানান, আমি অজু করতে বাইরে গিয়েছিলাম। এসে দেখি ঘরের দরজা জানালা সব বন্ধ। পরে আমার নাতনির সহায়তায় জানালার গ্রিল ভেঙে দেখি বুশরা ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। পরে রশি কেটে নিচে নামিয়ে আনি।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামীকে আটক করা হয়েছে। তবে বুশরার বাবা মা অসুস্থ থাকায় এখনো কোন অভিযোগ পাইনি।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার