শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কলেজপাড়ায় পানিবন্দী মানুষের সহায়তা দিলেন আমজাদ হোসেন

কলারোয়া পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের সরকারি কলেজপাড়া, মাসকুড়ো মাঠ,গদখালিসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টিতে অসহায় মানুষের সহায়তা প্রদান করলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।

এলাকাবাসী জানায়, সম্প্রতি বর্ষা সৌসুমে অবিরাম বৃষ্টিতে পৌরসভার ৩নং ওয়ার্ডেরূ সরকারি কলেজ পাড়া সংলগ্ন কিছু নিন্ম এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানিবন্দী হয়ে পড়ে কয়েকটি পরিবারের মানুষ। এলাকার ক্ষতিগ্রস্থ পরিবার বিষয়টি স্থানীয় আ’লীগ নেতা এনায়েত খান টুন্টুর পরামর্শে জলাবদ্ধতা নিরসনে আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের আর্থিক সহযোগীতায় গত কয়েকদিন যাবৎ ৩টি সেচ পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা অব্যাহত রেখেছেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন সরজমিনে পানিবন্দী এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পানি নিষ্কাশন কাজের সন্তোষ প্রকাশ ও অগ্রগতি বিবেচনা করে পর্যায়ক্রমে নগদ ১৫ হাজার টাকা চলমান পানি সেচ কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আ’লীগ নেতা মৎস্য ব্যবসায়ী এনায়েত খান টুন্টু, সমাজ সেবক মাগফুর রহমান, বেল্লাল হোসেন, যুবলীগ নেতা রুবেল মল্লিক, টিটু, মোবারেক হোসেনসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ