বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৫০তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ উপলক্ষে সাতক্ষীরায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরা’র আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ বঙ্গবন্ধু সকলকে সম্পৃক্ত করে কাজ করার জন্য সমবায় প্রতিষ্ঠাতা করেছিলেন। সাতক্ষীরায় সমবায় সমিতির মাধ্যমে অনেকে স্বাবলম্বী হয়েছে। অনেক দূর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জেলার সমবায় কার্যক্রমের উপর স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা খোন্দকার মনিরুল ইসলাম। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মমতাজ বেগম, রাম প্রসাদ ঢালী, মোখলেছুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান ও সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম প্রমুখ।

অনুষ্ঠানে সমবায় অঙ্গণে যুযোপযোগি বিশেষ ভূমিকা রাখায় সদর উপজেলার ৩টি সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। আলোচনা সভার শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।

আলোচনা সভায় সাতক্ষীরা সদর উপজেলার ১৫০টির অধিক সমবায় সমিতির নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা সমবায় কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর সহ-সভাপতি হেনরী সরদার।

ক্যাপশন : সাতক্ষীরায় ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ উপলক্ষে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি ছবিতে।

ক্যাপশন : সাতক্ষীরায় ৫০তম জাতীয় সমবায় দিবসে সমবায় অঙ্গণে যুযোপযোগি বিশেষ ভূমিকা রাখায় সংগঠনকে ক্রেস্ট প্রদান করছেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি ছবিতে।

ক্যাপশন : সাতক্ষীরায় ৫০তম জাতীয় সমবায় দিবসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের উদ্বোধন করছেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি ছবিতে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!