শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় খেলাধুলার মাধ্যমে বদলে যাচ্ছে শিশু-কিশোরদের জীবনধারা

উপকূলীয় অঞ্চলের শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে নিরাপদ খেলাধুলার মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করেছে ‘স্পিড (SPiRiT)’ প্রকল্প। টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর সরকারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ইউনিয়ন পর্যায়ের এ খেলাধুলার।

এই প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা জেলার প্রায় ২৭০০ জন (১২–২৪ বছর বয়সী) শিশু, কিশোর-কিশোরী ও যুবরা সরাসরি অংশগ্রহণ করছে। তারা নিরাপদ খেলার মাধ্যমে নিজেদের ব্যক্তিগত ও স্থানীয় সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ
উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।তিনি বলেন, স্পিড প্রকল্পের কার্যক্রম আমাদের এলাকার পরিবর্তনের দুয়ার খুলে দিয়েছে। নিরাপদ খেলাধুলার মাধ্যমে অংশগ্রহণকারীরা ১৮টি সেশনের মধ্য দিয়ে জীবনের গুরুত্বপূর্ণ ৬টি জীবন দক্ষতা অর্জন করেছে আস্থা স্থাপন, সহযোগিতা, যোগাযোগ, আবেগ ব্যবস্থাপনা, সৃজনশীল চিন্তাভাবনা এবং দায়িত্ব গ্রহণ। এসব দক্ষতা তাদের আত্মবিশ্বাসী ও সমাজ পরিবর্তনের অনুপ্রেরণায় পরিণত করেছে।

সভায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমেদ আলী শাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আকরাম হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী,মহিলা বিষয়ক অধিদপ্তর সুপারভাইজার জয়দেব দত্ত,উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এস. এম. হাফিজুল ইসলাম,উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এস. এম. রবিউল ইসলাম,ইউপি সদস্য রোকেয়া খাতুন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বালিশ পাসিং, চামচ দৌড়, লুডু ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ ফুটবল ম্যাচে অংশ নেয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন