শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে মেম্বারদের অভিযোগ

কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকজন ইউপি সদস্য।

৯ ডিসেম্বর ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৪ নভেম্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনের দিন ধার্য ছিলো। কিন্তু ইউনিয়ন পরিষদ সচিব হাবিবুর রহমান গত ২৩ নভেম্বর ইউপি সদস্যদের ফোন করে জানিয়ে দেন যে, ট্যাগ অফিসার থাকতে না পারায় প্যানেল নির্বাচন স্থগিত করা হলো, পরবর্তী তাং পরে জানানো হবে। কিন্তু গত ৫ ডিসেম্বর ইউনিয়ন পরিষদে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভায় ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা বলেন, প্যানেল চেয়ারম্যান যদি তার পছন্দের না হয় তাহলে তিনি রেজুলেশন পেপারে স্বাক্ষর করবেন না। প্রয়োজনে প্যানেল নির্বাচন করবেন না বলে সাফ জানিয়ে দেয়ায় ইউপি সদস্যরা ক্ষোভে ফুঁসে উঠে।
এরই প্রেক্ষিতে চেয়ারম্যান বিশাখার বিরুদ্ধে ৭জন ইউপি সদস্যের স্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ দেয়া হয়েছে ইউএনও বরাবর। তাদের মধ্যে ইউপি সদস্যরা হলেন মনিরুজ্জামান মনি, রেজাউল ইসলাম, আসমত আলী, মোকলেছুর রহমান, হামিদা খাতুন ও তানজিলা খাতুন।

চেয়ারম্যান বিশাখা তপন সাহা জানান, ‘এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। চলতি মাসের ৩১ তাং পর্যন্ত সময় আছে। এরই মধ্যে প্যানেল নির্বাচন সম্পন্ন করতে হবে এমন চিঠি তার কাছে আছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ