শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে পিস্তল, ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৪

যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩টি বার্মিজ চাকুসহ চিহ্নিত ৪ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশ সদস্যরা।

রোববার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বেনাপোল ইউনিয়নের কাগজপুকুর গ্রাম থেকে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- শার্শার পান্তাপাড়া গ্রামের বাবু হোসেনের ছেলে কামরুজ্জামান (২৩) ও হাদিউজ্জামান (২০), পান্তাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ফারহান (২০) ও বেনাপোল পৌরসভার বড়আচড়া গ্রামের আজগার আলীর ছেলে নূরনবী (২২)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপম কুমার সরকার জানান, তাদের কাছে গোপন খবর আসে সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে কয়েকজন সন্ত্রাসী একত্র হয়েছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আটককৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের নামে একাধিক মামলা ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে রোববার সকালে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা