বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় হারিয়ে যাওয়া এতিমখানার ২ শিশু উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় হারিয়ে যাওয়া এতিমখানার দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া দুই শিশু উপজেলার গোয়ালচাতর এতিমখানা থেকে হারিয়ে যায়।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) গোয়ালচাতর এতিমখানার শিশু যশোর জেলার কোতোয়ালী থানার মৃত কামাল হাসান ও লায়লী বেগমের ছেলে রুহিত হাসান (১১) ও একই জেলার শার্শা উপজেলার বাগুড়ি গ্রামের মৃত আমিরুজ্জামান ও নারগিস বেগমের ছেলে আতিকুজ্জামান (১৪)কে ভোর সাড়ে ৫ টার দিকে এতিমখানায় না পেয়ে কর্তৃপক্ষ থানায় জিডি করে। একই দিনে এতিমখানার শিক্ষক আসাদুজ্জামান সহ শিশুদের মায়ের উপস্থিতিতে করা জিডি নং- ১৪৬৫।

জিডির সূত্র ধরে কলারোয়া থানা পুলিশ উদ্ধারের অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে দুইদিন খুলনার সোনাডাঙ্গায় অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে শিশু পাচার চক্রের সদস্যরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে শনিবার (১ জানুয়ারী) বিকালে শিশু দুইজনকে কৌশলে যশোরের হারিয়ে যাওয়া শিশু আতিকুজ্জামানের বাড়িতে পৌঁছে দেয়। সেখান থেকে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা জানান, উদ্ধার হওয়া দুই শিশুকে সন্ধ্যার পর তাদের মাতা লায়লী খাতুন ও নারগিস বেগমের হাতে তুলে দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা