বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার টাউন স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু’র সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠান

সাতক্ষীরার ঐতিহ্যবাহী টাউন স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু’র সার্বিক সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকাল ৪টায় ক্লাব ভবনে সাতক্ষীরার ঐতিহ্যবাহী টাউন স্পোটিং ক্লাবের সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন’র সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী টাউন স্পোটিং ক্লাবের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, এ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, মনজুর হাসান, অছেক আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, যুগ্ম সম্পাদক ইদ্রিস বাবু, মীর তাজুল ইসলাম রিপন, করুণাময় ঘোষ, সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামানসহ ঐতিহ্যবাহী টাউন স্পোটিং ক্লাবের কর্মকর্তা, সদস্য ও জেলার বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বুধবার ৫ জানুয়ারি ঢাকা ইউনাইটেড হাসপাতালে টাউন স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু’র হার্টে অস্ত্রপাচার করা হবে। দোয়া অনুষ্ঠানে টাউন স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের সার্বিক রোগ মুক্তি কামনা ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান ও পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুস সেলিম’র অকাল মৃত্যুতে দোয়া কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ।

 

একই রকম সংবাদ সমূহ

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল