শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফতুল্লায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১৫

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ গোদারাঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বুধবার (৫ জানুয়ারি) সকালে ধলেশ্বরী নদীর ওপারে কেরানীগঞ্জ যাওয়ার পথে লঞ্চের ধাক্কায় এই ঘটনা ঘটে।

এতে কমপক্ষে ১০ থেকে ১৫ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জনিয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শীতের সকালে কুয়াশায় ঢাকা ছিল চারদিক। ওই সময় অন্তত ১৫ থেকে ২০ যাত্রী নিয়ে খেয়া পারাপারের ট্রলারটি ধর্মগঞ্জঘাট থেকে ওপারে যাচ্ছিল। এ সময় বরিশাল থেকে ঢাকার দিকে যাওয়া একটি যাত্রীবাহী লঞ্চ মাঝ নদীতে ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে তাৎক্ষণিক ট্রলারটি ডুবে যায়। এ সময় কিছু যাত্রী সাঁতার কেটে তীরে ওঠে। তবে অনেকেই নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে দ্রুত আমাদের কয়েকটি টিম নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয় লোকজন আমাকে জানিয়েছে, ১০ থেকে ১৫ জন ট্রলারের যাত্রী নিখোঁজ রয়েছে। আমাদের কাছে কিছু লোকজন দাবি করেছে তাদের স্বজন নিখোঁজ রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে নিখোঁজের সংখ্যা জানার চেষ্টা করছি এবং উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার