বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রায় দেড়হাজার শীতার্ত মানুষ পেলো শীতবস্ত্র

সাতক্ষীরার কলারোয়ায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে ‘দি ইন্সটিটিউট অব চার্টাড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)’ ঢাকা রিজিওনাল কমিটির সদস্যরা।

শুক্রবার (৭ জানুয়ারি) কলারোয়ার ১০নং কুশোডাংগা ইউনিয়নের পারিখুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সুবিধাবঞ্চিত শীতার্ত এলাকাবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সেসময় এলাকায় ১২৫০ জন সুবিধা বঞ্চিত অসহায় পরিবার এর মাঝে কম্বল, জ্যাকেটসহ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ বিষয়ে ‘দি ইন্সটিটিউট অব চার্টাড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)’ ঢাকা রিজিওনাল কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুজ্জামান এফসিএ এবং শীতবস্ত্র বিতরণ কমিটির কনভেনর মো. এমারত হোসেন এফসিএ বলেন, ‘২০১৩ সাল থেকেই সারাদেশের বিভিন্ন এলাকায় আমরা শীতার্ত এবং অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি। তারই ধারাবাহিকতায় এবার পারিখুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতবস্ত্র বিতরণ করেছি।’

এই সময় দি ইন্সটিটিউট অব চার্টাড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) অন্য সদস্যরা এবং কলারোয়া থানার পুলিশ সদস্য, কুশোডাংগার ৫নং ওয়ার্ডের প্রাক্তন মেম্বার নুরুল ইসলাম সরদারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল