শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা রেস্তোরাঁ মালিক সমিতির নতুন কমিটির অভিষেক

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের যমুনা হলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. শাহ্ আলমের সভাপতিত্বে ও সহ সভাপতি জি এম ফাত্তাহ’র সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা জেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি আলহাজ মো. দ্বীন আলী, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে চায়না বাংলা, সিবি হসপিটাল’র এমডি ও দৈনিক সুপ্রভাত সম্পাদক মরহুম এ.কে.এম আনিছুর রহমানসহ বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরাবতা পালন করা হয় এবং রেস্তোরাঁ মালিক সমিতি জেলা শাখার নব গঠিত সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব গঠিত কাযর্ নির্বাহী কমিটির সভাপতি মো. শাহ্ আলম, সহ সভাপতি জি এম ফাত্তাহ্, মো. লুৎফর রহমান, মো. সাহাদাৎ হোসেন, শিবপ্রসাদ ঘোষ, মো. কামরুল হাসান, আলহাজ মো. আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ শেখ আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনসুর আলী, মো. কামরুজ্জামান কামু, মো. ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ মিহির সাহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. আহাদ আলী, প্রচার সম্পাদক মো. জাহিদুল ইসলাম, মো. রজব আলী, দপ্তর সম্পাদক মো. শাহ্ আলম, কার্যকরি সদস্য হযরত আলী, আবু ছিদ্দিক আলী, মো. শহিদুল ইসলাম, তুলসি দে, সাইফুদ্দিন খোকন, রফিকুল ইসলাম, ময়নুল হাসান, সাইফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, সচিব মো. শহিদুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল