রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মাস্ক পরা বাস্তবায়নে ফের মাঠে পুলিশ

করোনার সংক্রমণ আশঙ্কাজনক ভাবে বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকার ১১ দফা বিধিনিষেধ দিলেও বেশির ভাগ মানুষই তা মানতে চাইছেন না। এমন পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধিতে সাতক্ষীরার তালা থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুপুরে তালা থানা পুলিশের পক্ষ থেকে তালা বাজারে সচেতনমূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ করা হয়।
সেসময় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে মাস্ক বিতরণ করেন থানা পুলিশের অফিসার ও ফোর্সরা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানসহ পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ‘করোনা আবারো প্রকট রূপ ধারণ করছে, কিন্তু জনগণ একটুও সচেতন নয়। সচেতনতা বৃদ্ধিতে আমাদের তালা থানা পুলিশের এই উদ্যোগ অব্যহত থাকবে।’
মাস্ক বিতরণের পাশাপাশি করোনার সংক্রমণ রীতি ও ভয়াবহতা সম্পর্কেও জনসাধারণের উদ্দেশ্যে বিভিন্ন পরার্মশ দেন তিনি।

পথচারীরা পুলিশের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, ‘সাধারণ মানুষের মাঝে এখন মাস্ক পরার অভ্যাস অনেকটা কমে গেছে। পুলিশ যদি এ কার্যক্রম অব্যাহত রাখে তাহলে করোনা সংক্রমণ কিছুটা হলেও কমবে।’

একই রকম সংবাদ সমূহ

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরার তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণবিস্তারিত পড়ুন

তালার শালিখা নদীতে অজ্ঞাতপরিচয় পুরুষের গলিত মরদেহ, উদ্ধারে পুলিশের চেষ্টা

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি এলাকায় শালিখা নদীতে এক অজ্ঞাতপরিচয় পুরুষেরবিস্তারিত পড়ুন

তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’-এর খেলোয়াড়বিস্তারিত পড়ুন

  • তালায় মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগ, নিরাপত্তা চাইলেন ঘের মালিক
  • তালা মহিলা কলেজে এইচএসসিতে উপজেলার সর্বোচ্চ পাসের হার, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা
  • তালা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দাদুর সভা অনুষ্ঠিত
  • নির্বাচনী হাওয়া: তালার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • তালায় জাতীয় যুবদিবস পালিত, ৭ জন পেলেন ৭ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক
  • তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের লিফলেট বিতরণ
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ