বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

যশোরের শার্শায় উপজেলার উলাশির রামপুর ধলাদাহ গ্রামে সাকিব হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকালে ওই এলাকার একটি ইটভাটার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সে পেশায় একজন ইজিবাইক চালক।

নিহত সাকিব হোসেন ঝিকরগাছা উপজেলার পুরুন্দপুর গ্রামের শাকিল হোসেনের ছেলে। শার্শার গোগা কারিকর পাড়া এলাকার তার নানা আকবার আলীর বাড়ীতে সে বসবাস করতো।

তার পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ইজিবাইক নিয়ে বের হওয়ার পরে সে আর ফিরে আসেনি। সর্বশেষ রাত সাড়ে আটটার দিকে তার নানার সাথে মুঠোফোনে তাঁর কথা হয়।

স্বজনেরা জানান, রাতের কোনো এক সময় তাঁকে হত্যা করে লাশ ভাটার পাশে ফেলে রেখে তার ইজিবাইক নিয়ে চলে যায় দুর্বৃত্তরা।
রাতে অনেক খোঁজাখুজি করেও তার পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে তার মরদেহ পাওয়া যায়।

পারিবারিক কলহ থাকায় সাকিব তার মায়ের সাথে গোগায় নানা আকবর আলীর বাড়িতে থাকতো। সংসারের হাল ধরতে বিগত কয়েক বছর ধরে ইজিবাইক চালিয়ে সংসার চালাতো সে। ধারণা করা হচ্ছে সাকিবের কাছ থেকে ইজিবাইক ছিনতাই করে তাকে মেরে ফেলে রেখে যায়।

তার শরীরে একাধিক আঘাত ও ক্ষতচিহ্ন রয়েছে। সকালে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নাভারণ সার্কেল সিনিয়র এএসপি জুয়েল ইমরান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এঘটনায় শার্শা থানায় মামলা রুজু করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান