বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাবিপ্রবি ভিসির পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের প্রতীকী অনশন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে উপাচার্য (ভিসি) ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতীকী অনশন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেন ছাত্রদল নেতারা।

অনশনে উপস্থিত রয়েছেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমানসহ কেন্দ্রীয়, ঢাবি ও অন্যান্য ইউনিটের কয়েকশো নেতাকর্মী।

ছাত্রদল সভাপতি খোকন বলেন, শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে আমরা প্রতীকী অনশনে বসেছি। তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই অমানবিক ভিসির পদত্যাগ দাবি করছি আমরা। আমাদের আজকের এ অনশন কর্মসূচি বিকেল তিনটা পর্যন্ত চলবে। ভিসির পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম চলবে।

সাধারণ সম্পাদক শ্যামল বলেন, শাবিপ্রবি ভিসির নির্দেশে বর্তমান সরকারের পেটুয়া বাহিনী পুলিশলীগ, ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। তাদের হামলায় যেসব শিক্ষার্থী আহত হয়েছে তাদের প্রতি সংহতি জানিয়ে আমরা অনশন শুরু করেছি। ভিসি মানে শিক্ষক এবং শিক্ষক মানে অবিভাবক, কিন্তু শাবিপ্রবির ভিসি অভিভাবকসুলভ আচরণ না করে যে স্বৈরতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, এরই প্রতিবাদে ও তার অপসারণ দাবিতে সাধারণ শিক্ষার্থীদের অনশনে সংহতি জানিয়ে আমরা এখানে বসেছি।

ঢাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পর্যায়ের নেতাদের উপস্থিতিতে শাবিপ্রবিতে অনশনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানাচ্ছি। শিক্ষার্থীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি জানাচ্ছি। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাদের নামে বিভিন্ন সময় হওয়া সব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!