বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সজনেডাটার বাম্পার ফলনের সম্ভাবনা

‘কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা’।
কবির কবিতায় প্রাণ ও প্রকৃতির সৌন্দর্য্য আমাদের চোখে ধরা দেয়। সজনে ডাটা, ফুল নিয়ে আমাদের কাব্য ও সাহিত্যে অনেক কথায় লেখা হয়েছে। আমাদের গ্রাম বাংলার সর্বত্র সজনে, সজনের পাতা ও ফুল নিঃসন্দেহে একটি পুষ্টিকর নিরাপদ খাবার। সজনে গাছের ছাল ও পাতা ঔষধি হিসেবে ব্যবহারও বহুল পরিচিত।

বিনা পরিশ্রমে শুধু একটি ডাল সংগ্রহ বাড়ির আনাচে কানাচে, রাস্তার পাশে লাগিয়ে রাখলেই কিছু দিনের মধ্যেই গাছ বড় হয়ে যায়। দেখতেও সজনে গাছ খুবই দৃষ্টিনন্দন।

সজনে গাছের অতুলনীয় গুণ বিষয়টি বিবেচনা করে কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়িন ও ১টি পৌরসভার সব অঞ্চলে শত শত সজনে ডাল রোপণ করে নিজ বসতবাড়িতে।

এদিকে, উপজেলার দেয়াড়া ঘোষ পাড়ার সিংহভাগ বাড়িতে সজনে চাষ করে থাকে। বাকী যে পরিবারগুলোতে সজনে গাছ নেই, গত বছর সেই পরিবারগুলোতেও সজনে গাছ লাগানোর জন্য এলাকার কৃষক, যুবক ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে গ্রামের মানুষের সাথে আলাপ-আলোচনা করেন। যাদের বাড়িতে সজনে গাছ আছে সেখান থেকে ২টি ডাল সংগ্রহ করে যাদের বাড়িতে নেই সেখানে রোপণের উদ্যোগ নেয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সজনে ডাটা ঔষধে গুনে ভরা একটি সবজি।
তিনি সজনে ডাল লাগানো কার্যক্রমকে বাস্তবায়ন করতে এলাকার তরুন, যুবক ও কৃষকদের সাথে সজনে গাছ এর গুণাগুণ ও সজনে খাওয়ার গুরুত্বারোপ করেন।

গয়ড়া গ্রামের মনিরুল ইসলাম বলেন, ‘এক প্রতিবেশির কাছ থেকে একটা সজনে ডাল নিয়ে আমার বাড়ির আঙিনায় রোপন করি। সেখান থেকে প্রতিবছর সজনে হচ্ছে বিপুল পরিমাণ।

অনেকে বলেন, ‘সজনে বা সাজিনা পাতা ৩০০ রকম রোগ প্রতিরোধ করে। এই ছোট্ট পাতা অবিশ্বাস্য মাত্রায় পুষ্টিকর, যা আমাদের শরীরকে মজবুত করতে পারে।’

তারা বলেন, ‘যেকোন খাবারের সাথে বা তরকারীর সাথে তাজা বা শুকনা সজনে পাতা মিশিয়ে খাওয়া যায়। পাতা শুকিয়ে রাখা যায়। প্রতিদিন ৬-৭ টি পাতা খেলে স্বাস্থ্যর উন্নতি হয়। সজনে ছাল, পাতা, ডাটা, ফুল ও বীজ পুষ্টি ও ঔষুধি হিসেবে কাজ করে। তাই এক কথায় বলায় যায়, সজনে হলো পুষ্টি আধার।’

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত