বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেবার মানসিকতায় স্বাস্থ্যসেবার উন্নতি: কলারোয়ায় হাফিজা ক্লিনিক উদ্বোধনীতে উপজেলা চেয়ারম্যান

কলারোয়া হাসপাতাল ও বঙ্গবন্ধু মহিলা কলেজ গেটের সামনের একটি নতুন ভবনে হাফিজা ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

তিনি বলেন, ‘ব্যবসার দৃষ্টিভঙ্গি থেকে দূরে থেকে সেবার মানসিকতা দৃঢ় করতে পারলে স্বাস্থ্যসেবা উন্নতি হবে। একজন মানুষ যখন অসুস্থ্য হন তখন অসহায়ত্বের মধ্যে পড়েন। সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেক যায়গায় স্বাস্থ্য ব্যবসা শুরু হয়েছে। কোনভাবেই অসুস্থ্য-অসহায় মানুষকে নিয়ে ব্যবসা করা যাবে না, তাদের পাশে থাকতে হবে সেবার মানসিকতা নিয়ে। সাধারণ মানুষ সামর্থ্য অনুযায়ী ভালো স্বাস্থ্যসেবা পেলে তাদের দোয়া আর প্রচারে এই ক্লিনিকের প্রসার হবে নিমিশেই।’

খাদ্য গুদামের পাশ থেকে এই নতুন ভবনে হাফিজা ক্লিনিক স্থানান্তরিত হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মফিজুল ইসলাম লাভলু, ক্রীড়া সংগঠক সঞ্জয় সাহা, প্রভাষক মুজাহিদুল ইসলাম প্রমুখ।

আয়োজকরা জানান, হাফিজা ক্লিনিকটি এখন নতুন আঙ্গিকে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার ডিজিটাল মেশিনসহ দক্ষ নার্স ও ডাক্তারের সমন্বয়ে সজ্জিত করা হয়েছে। সাধারণ মানুষ স্বল্পমূল্যে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার থেকে সকল ধরণের আল্ট্রাসানো পরীক্ষা, সিজার, অপারেশন ও ডাক্তারের পরামর্শ সেবা পাবেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক