শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়েছে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এমন খবরে যে কেউ হতভম্ব হয়ে পড়বেন।

কারণ গেল বছরেই তো ব্রাজিলের মাটিতে তাদের হারিয়ে ২৮ বছরের শিরোপাখরা ঘুচিয়েছিল মেসির দল। বছর না ঘুরতেই এটা আবার কোন কোপা আমেরিকা?

এটা পুরনো খবর নয়; কোপা আমেরিকা ফুটসালের ঘটনা।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফুটসালে লাতিন আমেরিকার বিশ্বমঞ্চে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।

প্যারাগুয়েতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে লিড নেয় আর্জেন্টিনা। যদিও লিড পেতে পারত ব্রাজিল।

আর্জেন্টাইন গোলরক্ষক নিকলাস সারমিয়েন্তোর তা আর হতে দেননি।

দ্বিতীয় মিনিটে ব্রাজিলের প্রথম দুর্দান্ত আক্রমণ ঠেকিয়ে দেন নিকলাস সারমিয়েন্তোর।

কিন্তু ৭ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা। বক্সের বাইরে থেকে করা শট ভেতর একজনের গায়ে লাগলে পরাস্ত হন ব্রাজিল দলের গোলরক্ষক। ব্রাজিলের জালে জড়িয়ে যায় বল।

তবে লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। তিন মিনিট পরই সমতা ফেরে ব্রাজিল। পেনাল্টি থেকে গোলটি করেন রেসিয়া।

১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। আর্জেন্টিনার জালে বলটি জড়ান ম্যাথেউস।

এবার ব্রাজিলও লিড ধরে রাখতে পারেনি। দুই মিনিট পরই সেই গোল শোধ করে দেয় আর্জেন্টিনা। সেলেকাওদের জালে ক্লদিনিওর শট জড়ালে ২-২ সমতা ফেরে ম্যাচে।

৩৪ মিনিটে আবারও লিড নেয় আর্জেন্টিনা। লিয়ান্দ্রো কুজোলিনোর গোলে স্কোরলাইন ৩-২ করেন তিনি। এবার প্রথমার্ধের ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ব্রাজিলকে সমতায় ফেরান মার্সেনিও।

৩-৩ সমতায় থেকে শেষ হয় ৪০ মিনিটের নির্ধারিত সময়। এরপর যোগ করা সময়েও আর গোলের দেখা মেলেনি।

অমীমাংসিত ফলাফলে ম্যাচভাগ্য গড়ায় টাইব্রেকারে। আর সেখানে জয়ের নায়ক হিসেবে আবির্ভূত হন আর্জেন্টাইন গোলরক্ষক নিকলাস সারমিয়েন্তোর।

পেনাল্টি শুট আউটে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলের খেলোয়াড় তাদের প্রথম শটে ব্যর্থ হন।

দ্বিতীয় শটে ব্যর্থ হয় ব্রাজিল কিন্তু গোল পায় আর্জেন্টিনা। তৃতীয় শটে দুই দলই গোল করে। তবে দুই দলই নিজেদের চতুর্থ শট মিস করে বসে।

ফলে টাইব্রেকার শেষে ২-১ গোলে এগিয়ে থেকে ব্রাজিলকে হারিয়ে দেয় আর্জেন্টিনা। নিশ্চিত করে ফাইনালে।

তথ্যসূত্র: ইনফোবেই

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর