বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মৃত্যুঞ্জয়ের জাদুকরী শেষ ওভারে চট্টগ্রামের শ্বাসরুদ্ধকর জয়

মৃত্যুঞ্জয়ের জাদুকরী শেষ ওভারে ঢাকার বিপক্ষে ৩ রানের জয় পেয়েছে চট্টগ্রাম। এই জয় দিয়ে এখনো আসরে টিকে আছে তারা। শেষ ওভারে ঢাকাকে করতে হতো ৯ রান। দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫ রান দিয়েছেন মৃত্যুঞ্জয়। ম্যাচও জিতে গেছে চট্টগ্রাম।

এই জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে চট্টগ্রাম। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৮ পয়েন্ট তাদের। নিজেদের শেষ ম্যাচে জয় পেলে প্লে-অফ খেলার বেশ ভালো সম্ভাবনাই থাকবে চট্টগ্রামের। অন্যদিকে, ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে নেমে গেছে ঢাকা। শেষ দুই ম্যাচের একটিও হারলে প্লে-অফে খেলা হবে না ঢাকার।

বিপিএল অভিষেকেই হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দিয়েছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। তিনি সেদিনই বলেছিলেন, হারিয়ে যেতে চান না। সেটি যে নিছক বলার জন্যই বলা ছিল না, প্রমাণ করলেন মিনিস্টার ঢাকার বিপক্ষে ম্যাচে।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট হাতেও আলো ছড়িয়েছিলেন চট্টগ্রামের শামীম। খেলেছিলেন ৫২ রানের এক দুর্দান্ত ইনিংস। আগের দুই ম্যাচে ২৯ ও ২৬ করেই রানে ফেরার আভাস দিয়েছিলেন শামীম। পাশাপাশি বেনি হাওয়েল(২৪), অধিনায়ক আফিফ হোসেন(২৭) ও উইল জ্যাকসদের(২৭) ইনিংস ৩টির সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৪৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছেন চট্টগ্রাম।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই শেহজাদ, ইমরান উজ্জামান ও মাশরাফিকে হারিয়ে চাপে পরে যায় ঢাকা। ঢাকা ইনিংসের হাইলাইট তামিমের ৫৬ বলে অপরাজিত ৭৩। এছাড়া, মাহমুদউল্লাহ (২৪) ও শুভাগত হোম (২২) ছাড়া আর কেউ রানের ‘ডাবল ফিগারেও’ পোঁছাতে পারে নি।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন