শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনা বিভাগীয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন সাতক্ষীরার জ্যোৎস্না আরা

“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচি ২০২০-২০২১ এ ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরীতে খুলনা বিভাগীয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেয়েছেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান, সাতক্ষীরার কৃতি-সন্তান জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য নারী নেত্রী জ্যোৎস্না আরা।

বুধবার (৯ ফেব্রুয়ারি) ভার্চুয়ালে খুলনা বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি ঢাকা’তে খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি’র সভাপতিত্বে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি’র পক্ষ থেকে সাতক্ষীরা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরীতে খুলনা বিভাগীয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নারী নেত্রী জ্যোৎস্না আরা’র হাতে পুরস্কার- ক্রেস্ট ও সনদ এবং সম্মানী তুলে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

ভার্চুয়ালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তর’র মহাপরিচালক ফরিদা পারভীন, বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন বিপিএম-বার প্রমুখ।

জ্যোৎস্না আরা ইতোপূর্বে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেয়েছিলেন।

তিনি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টিদের এগিয়ে নিতে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর’র দায়িত্ব পালন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন