রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক জহুরুল হকের মুক্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারকৃত সাতক্ষীরার পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের পাতার সাংবাদিক শেখ জহুরুল হকের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের রাস্তায় রবিবার (২০ ফেব্রুয়ারি) ওই মানবন্ধন কর্মসুচি পালিত হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব দত্ত, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম কুমার চক্রবর্তী, সংবাদিক সেলিম রেজা মুকুল, ফরিদ আহমেদ ময়না, হাফিজুর রহমান মাসুম, মনিরুল ইসলাম মনি, মহিদার রহমান, আকরামুল ইসলাম প্রমুখ।

বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানিয়ে বলেন, পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের সভাপতি শেখ জহুরুল হককে থানায় ডেকে এনে হয়রানিমূলক মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে এ ধরনের সাজানো ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত মুক্তি দিতে হবে অন্যথায় কঠোর কর্মসুচি দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন বক্তারা।

উল্লেখ্য, সাতক্ষীরার তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির বদলী হওয়ায় পাটকেলঘাটায় মিষ্টি বিতরণের ছবি আব্দুর রহমান নামের এক ব্যক্তি তার ফেসবুকে প্রকাশ করেন। এরই জের ধরে তাকে ও সংবাদিক জহুরুল হককে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বিষয়টি সাতক্ষীরার সাংবাদিক মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব