শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আল-মু’মিন ব্লাড ব্যাংকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সাতক্ষীরায় তিন কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালন করেছে আল-মু’মিন ব্লাড ব্যাংক।

সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে সাতক্ষীরার শহিদ আবদুর রাজ্জাক পার্কে জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করে সংগঠনটি।

এদিন সকাল দশটায় সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করে স্বেচ্ছাসেবী রক্তদাতা এই সংগঠনটি। এতে নলকুড়া, থানাঘাটাসহ আশেপাশের দেড় শতাধিক মানুষের রক্তের গ্রুপ সম্পূর্ণ বিনামূল্যে নির্ণয় করে দেওয়া হয়। পরে বেলা ২টার সময় নলকুড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের নিয়ে আয়োজন করা হয় বিশেষ দোয়ানুষ্ঠান। দোয়া অনুষ্ঠানে ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ দেশের মর্যাদা সমুন্নত রাখতে আত্মহুতি দানকারী সকল শহীদদের মাগফিরাত কামনা করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলকুড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আক্তারুজ্জামান ও দেবনগর চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের পেশ ইমাম শেখ ইফতেখারুল হক।

আল-মু’মিন ব্লাড ব্যাংকের আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসের এসব কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির এডমিন এসএম নাসিম উদ্দিন, হাসিব বাবু রনি, মো. মুশফিকুর রহমান রিজভি, সদস্য মো. সাইফুল্লাহ ইসলাম, সাকিব হাসান, বিপ্লব সরকার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস