শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের ক্রিকেট নিয়ে এবার মুখ খুললেন স্টিভ রোডস

সদ্য সমাপ্ত বিপিএলের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করেছেন স্টিভ রোডস। বাংলাদেশের জাতীয় দলের সাবেক এই কোচ টুর্নামেন্ট চলাকালীন নিজের চাকরি হারানো নিয়ে মুখ না খুললেও এবার যেন কথার ফুলঝুড়ি ছোটালেন।

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানালেন, বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে কাজ করে নিজের অভিজ্ঞতার কথা।

এদেশের ক্রিকেট সংস্কৃতি নিয়ে স্টিভ রোডস বলেন, ‘এখানকার ক্রিকেটাররা সবসময় চাপের মধ্যে পারফর্ম করে এবং তারা কাউকে বিশ্বাসও করতে পারে না।

এটা তাদের পারফর্মেন্সের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একজন ক্রিকেটারের সেরাটা বের করে আনতে হলে তার ওপর থেকে যতটা সম্ভব চাপ কমাতে হবে। আমি এবং আমার কোচিং স্টাফ দলের খেলোয়াড়দের সম্পর্কে খুব ভালোভাবে জানতাম। তাই জানতাম, কোন বিষয়টা তাদের এগিয়ে দেয়।

রোডস আরও বলেন, ‘আপনি যদি বিসিবি প্রেসিডেন্ট বক্সে বসে খেলা দেখেন, আপনি কখনই বুঝতে পারবেন না সেখানে (মাঠে) কী হচ্ছে। আপনি শুধু বলতে পারবেন “আচ্ছা, সে খুব একটা ভালো করতে পারেনি। তাকে এবার বিদায় করা যাক। ” দুঃখজনক হলেও সত্য যে, তরুণ এবং মধ্যম সারির ক্রিকেটাররা এই ধরনের চাপে থাকে।

তারা সবসময় ভাবে “এরপর কী হতে যাচ্ছে? আমি কি বাদ পড়তে যাচ্ছি?” এই ধরনের চিন্তা মনে নিয়ে আপনি কীভাবে ভালো পারফর্ম করবেন?’

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর