শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুঁড়িয়ে ধ্বংস

নড়াইলের নবগঙ্গা নদীতে পুলিশের অভিযানে ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুঁড়িয়ে ধ্বংস করা হয়েছে।

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ীর কম্বিং অপারেশনে জব্দকৃত অবৈধ কারেন্ট ও চরপাটা জাল পুঁড়িয়ে ধ্বংস করেছে পুলিশ। ঝাটকা নিধন রোধে ১৬ থেকে ২২ফেব্রুয়ারী এ কম্বিং অপারেশন পরিচালিত হয়। এর আগে বিগত ১৭ ফেব্রুয়ারীর অভিযানে বড়দিয়া নৌ পুলিশ ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও কয়েকটি বেউদি জাল পুঁড়িয়ে ধ্বংস করেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২২ ফেব্রেুয়ারী) কম্বিং অপারেশনের শেষ দিনে উপজেলার নবগঙ্গা নদীতে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অভিযানে ৫ টি কারেন্ট ও ৪ টি বেইদি জাল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ীর এস আই আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল কালিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুঁড়িয়ে ধ্বংস করে।

এ বিষয়ে বড়দিয়া নৌ পুলিশের এস আই আসাদুজ্জামান বলেন, অবৈধ জাল জব্দ করে বিষয়টি ইউএনও কালিয়াকে অবহিত করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা জাল রেখে পালিয়ে যাওয়ায় তাদের আকট করা সম্ভব হয়নি। ভবিষ্যতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা মৎস অফিসার মো. আবু রায়হান বলেন, নদীতে কারেন্টজাল, পাটা জাল, কাথাজাল, বেউদিজালসহ কোন প্রকার জাল দিয়ে রেনু পোনা ও ঝাটকা নিধন চলবে না। এই জালগুলে মাছের রেনু অর্থাৎ ডিমগুলো নষ্ট করে দেয়, এই ধরনের জাল ব্যবহার করে যাতে কেউ দেশের মৎস পোনার ক্ষতি করতে না পারে, ডিমগুলো বেঁচে থাকে এবং মাছের উৎপাদন বাড়ে সেই জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার