বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিরাজগঞ্জে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৫ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহীদ সরোয়ারকে মারধরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের ৫ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিতপত্রে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- কাজিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান, উপগণশিক্ষা বিষয়ক সম্পাদক রুহুল আমিন, উপস্কুলবিষয়ক সম্পাদক মনির হোসেন ও গান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন মিয়া।

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা জানান, ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিতপত্রে অব্যাহতিপ্রাপ্তদের কেনো স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে জানতে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। কিন্তু তারা সেই কারণ দর্শানোর নোটিশের জবাব দেয়নি।

তিনি বলেন, জেলা ছাত্রলীগের ছয় নেতার সমন্বয়ে একটি তদন্ত কমিটি তদন্ত শেষে জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর রিপোর্ট জমা দেয়। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সেই রিপোর্ট জমা দেই। তদন্তে কাজিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৫ জন নেতার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের বহিষ্কার করে।

গত ১৫ জানুয়ারি পূর্বশত্রুতার জের ধরে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ারকে নিজ গ্রাম গান্দাইলে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তার দু’পায়ের নিচের অংশে জখম করা হয়। এতে তার বাম পায়ের হাড় ভেঙে যায়।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী