শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি গঠন

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটিতে জি এম নুর ইসলাম ও মো. মশিউর রহমান বাবু পুনরায় বিনা প্রতিদ্বন্দিতায় আগামী ৩ বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের লেকভিউ’তে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে ও জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু’র সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) জ্যোৎস্না আরা, জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. আল ফেরদাউস আলফা প্রমুখ। সাধারণ সভার প্রথম অধিবেশনে বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি। কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলাকে আহবায়ক করে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

দ্বিতীয় অধিবেশনে আহবায়ক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে সভায় উপস্থিত কমিটির সকলের সর্বসম্মতিক্রমে বিগত সময়ে ৩ বছর সংগঠনের কার্যক্রম সফলভাবে কর্মদক্ষতার সাথে পরিচালনা করায় পুনরায় বিনা প্রতিদ্বন্দিতায় আগামী ৩ বছরের জন্য জি.এম নুর ইসলামকে সভাপতি ও মো. মশিউর রহমান বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সেই সাথে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলাকে আহবায়ক করে ৯সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

পুনরায় বিনা প্রতিদ্বন্দিতায় আগামী ৩ বছরের জন্য জি.এম নুর ইসলাম সভাপতি ও মো. মশিউর রহমান বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন সফলতা কামনা ও শুভেচ্ছা জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন