রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গোল্ডেন লাইফ ইনসিওরেন্স এর শাখা অফিস উদ্বোধন

কলারোয়ায় গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিঃ এর শাখা অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪মার্চ) বিকালের দিকে কলারোয়া ডাকবাংলা নিকটস্থ ফার্ষ্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের বিপরীতে ওই গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর শাখা অফিস এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। একই সাথে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নতুন গ্রাহকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার্বিক বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন-গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিঃ এর উপদেষ্টা এম তৌহিদুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন।

এছাড়া অন্যদের উপন্থিত ছিলেন ও বক্তব্য দেন-খুলনা বিভাগ মুদারাবা উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আয়ুব হোসেন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক খুলনা নাজনীন নাহার, সাতক্ষীরা জেলা সহকারী ব্যবস্থাপনা পরিচালক শেখ ফারুক হোসেন, স্বপ্না খাতুন, কলারোয়া শাখার অফিস ইনচার্জ শ্রী উদয় শংকর রায়, ডিজিএম প্রভাষক মুরাদ হোসেন, প্রভাষক সুভাস চন্দ্র পাল, কবিরুল ইসলাম, তহমিনা খাতুন, বিএম মো. আমিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া নতুন শাখা অফিসের সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাবু রবিন কুমার মল্লিক। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন-মোহনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুর জলিল।

প্রধান অতিথির বক্তব্যে গোল্ডেন লাইফ ইনসিওরেন্স এর উপদেষ্টা এম তৌহিদুল আলম বলেন- আমাদের দেশের প্রতিটি মানুষ ইনসিওরেন্স করেনা বলে আমাদের দেশ অর্থনৈতিক ভাবে অনুন্নত ও দূর্বল। বিশ্বের উন্নত দেশ গুলির শতভাগ জনগন ইনসিওরেন্সের উপর নির্ভরশীল। উন্নত দেশে ইনসিওরেন্স ছাড়া কোন ব্যাংকের লোন বা টাকা ছাড় করেনা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত