বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফুটবল ম্যাচ ঘিরে লঙ্কাকাণ্ড, নিহত ১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে উত্তপ্ত বিশ্ব। এরই মধ্যে মেক্সিকোতে ঘটে গেল লঙ্কাকাণ্ড। দেশটির টপ ডিভিশন ফুটবল লিগে আটলাস এফসি ও কুয়েরেতারোর মধ্যকার ম্যাচ ঘিরে সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন।

খবর মেক্সিকান সংবাদমাধ্যম ইউনিভার্সাল দিপোর্তেসের।

ম্যাচের ৬৩ মিনিট পর্যন্ত আটলাস ও কুয়েরেতারোর ম্যাচ ঠিকঠাকই চলছিল। এ সময়ে ১-০ গোলে পিছিয়ে পড়ে কুয়েরেতারো। বিপত্তিটা বাধে এর পরই। হঠাৎ করে সংঘর্ষে জড়িয়ে পড়েন গ্যালারিতে থাকা সমর্থকরা। অনেকে বলছেন, মারামারি করার এমন নজির আগেও দেখা গেছে মেক্সিকান ফুটবল অনুরাগীদের মধ্যে। তবে এবারের মতো কখনোই রক্তারক্তি হয়নি।

ইউনিভার্সাল দিপোর্তেসের প্রতিবেদন বলছে, গ্যালারিতে থাকা দর্শকরা আচমকা দৌড়াদৌড়ি শুরু করেন। অনেকে একে অপরকে মারতে থাকেন। সবচেয়ে বেশি মারা গেছে আটলাসের সমর্থক। এ ক্লাবটির ক্ষয়ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি।

সবচেয়ে বড় মর্মাহত বিষয়টি হচ্ছে, এই সংঘর্ষ থেকে রক্ষা পায়নি ছোট ছোট শিশুরাও। স্প্যানিশ দৈনিক মার্কা বলছে, একটি পরিবার সংঘর্ষের মধ্যে দৌড়াতে থাকে। সেখানে এক শিশুও ছিল। তাকেও মারতে শুরু করেন আক্রমণকারীরা। তার পরনে কোনো ক্লাবের জার্সিও ছিল না।

দর্শকরা মারামারি করতে থাকলেও তাদের নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি। ফলে পরিস্থিতি ক্রমশ অবনতির দিকেই ধাবিত হয়।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী