বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিমানে উঠে দোয়া চাইলেন মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য বৃহস্পতিবার (২৪ মার্চ) ভারতের উদ্দেশে বিমানে উঠেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। বিমানে উঠেই সমর্থকদের কাছে দোয়া চাইলেন তিনি। ফেসবুকে এক পোস্টে দিল্লি ক্যাপিটালসের এই পেসার সবার কাছে দোয়া চান।

মুস্তাফিজ লেখেন, ‘ঐতিহাসিক ও স্মরণীয় ওয়ানডে সিরিজ জিতেছি। এখন সময় আইপিএলের। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে টুর্নামেন্টে আমার সেরাটা দিয়ে আপনাদের গর্বিত করতে পারি। সবাইকে ধন্যবাদ।’

এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজ। নিয়মিত মুখ সাকিব আল হাসানকে নেয়নি কোনো দলই। সম্প্রতি বাংলাদেশ দল যখন দক্ষিণ আফ্রিকা সফরে, তখন তাসকিন আহমেদকে পুরো মৌসুমের জন্য চেয়েছিল আইপিএলের একটি দল। তাকেও ছাড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হওয়ায় মুস্তাফিজের ওপরই চোখ বাংলাদেশি সমর্থকদের। কাটার মাস্টার নিজেও স্বীকার করছেন সে কথা। তিনি বলেন, ‘আমি আর সাকিব ভাই খেললে দুইটা টিমে ভাগ হয় আমাদের বাংলাদেশের সাপোর্টাররা। এবার সবাই আমার খেলাই দেখবে। কারণ সাকিব ভাই সব ফরম্যাটেই জাতীয় দলের সঙ্গে আছে, এ কারণেই নির্বাচিত হয়নি। এই আর কি।’

তাসকিনকে নিয়ে ফিজ বলেন, ‘আমাদের খেলা আছে। ও (তাসকিন) আমাদের প্রধান বোলার। এখন সান্ত্বনা দেওয়া ছাড়া আর কী বলব? নিউজিল্যান্ডে আমরা ভালো টেস্ট খেলেছি। এখানেও যে পারব না সেটা কিন্তু নয়। আমাদের পেস বোলার বলেন কিংবা ব্যাটার- সবাই খুব ভালো ফর্মে আছে। ওয়ানডে হোক আর টেস্ট, ইনশাআল্লাহ এবার সিরিজ জিতবই। আমরা যে ওয়ানডে সিরিজ জিতেছি, এই জোয়ার আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে।’

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন