বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এ সরকার ডাকাতের সরকারে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে দেশে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর নামে টিসিবির কার্ড হয়, সে দেশে গরীবদের নিয়ে কি ধরনের উপহাস করা হচ্ছে তা সহজেই অনুমেয়।

রোল মডেলের এ দেশে এই সরকার জনগনের সাথে ডাকাতি করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, চলমান টিসিবির কার্ড বিতরণ নিয়ে দলীয়করন এবং অরাজকতা এখন জনগনের কাছে পরিস্কার। এই সরকার এখন সব ক্ষেত্রেই ডাকাতি করতে ব্যাস্ত। এজন্যই শেখ মুজিবর বলেছিল আমি পেলাম চোরের খনি, সবার কম্বল আছে আমার কম্বল নেই।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকার ভোট ডাকাত উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাদের আমলে কোন দিনই দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। হাসিনার আমলে নির্বাচন হলে আমরা ভোট কেন্দ্রেই যেতে পারবো না আর পারি নাই। তত্বাবধায় সরকারের আওতায় ভোট হতে হবে। এই সরকার সমস্থ নির্বাচন ব্যবস্থাকে ধংস্ব করে দিয়েছে। আমরা নির্বাচন চাই কিন্তু নিরপেক্ষ সরকারের অধিনে। বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে রাজপথে রয়েছে। বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীর নামে হাজারো হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। শুধু ঠাকুরগাঁও সদর উপজেলাতেই সাড়ে ৭ হাজার রাজনৈতিক মামলা দিয়েছে এ সরকার।

এর আগে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি ৩শ ৫০ আসনের মধ্যে ৩শ আসনেই জয়লাভ করবে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় দেশে ছিল না। ২১ বছর রাস্তায় রাস্তায় ঘুরেছে আওয়ামী লীগ। পরে হাত পা ধরে ক্ষমতায় এসেেেছ। যতবার বাংলাদেশের মানুষ বিপদে পড়েছে ততবার বিএনপিকে পাশে পেয়েছে।

আন্দোলনের কোন বিকল্প নেই, আন্দোলন করে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন ২৩ সালে আদায় করে নিব উল্লেখ করে রমিন ফারহানা আরো বলেন, বিএনপি গণ মানুষের দল, সাধারণ মানুষের দল। বিগত সময়ে দলীয় এবং বিরোধীমত পোষণকারীদের বিরুদ্ধে যত ধরনের হামলা, নির্যাতন, পুলিশি হয়রানি ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সময়মত এর প্রত্যেকটির জবাব নেয়া হবে। গুম এবং খুনের সাথে অভিযুক্ত সরকারী এজেন্সির প্রত্যেক কর্মকর্তাদেরও জবাবদিহিতার আওতায় হবে বলে তিনি হুশিয়ারী দেন। আন্দোলনের মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলেও জানান তিনি।

এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রোকনউদ্দিন ভূইয়ার সভাপত্বিতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারন সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ বিএনপির নেতা কর্মীরা।
সৌজন্যে: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী