বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খাস জমিতে অসহায় ভূমিহীন পরিবারের যাতায়াতের একমাত্র পথও বন্ধ!

খাস জমিতে অসহায় ভূমিহীন পরিবারের যাতায়াতের একমাত্র পথ বন্ধ করেছে একটি প্রভাবশালী মহল।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা পৌর সভার ৬নং ওয়ার্ডের কুখরালী গ্রামের বশির ব্রিজ প্রাণ সায়ের খালের প¦ার্শবর্তী খাসজমিতে প্রায় ৮০টি পরিবার বসবাস করে আসছিল। প্রাণ সায়ের খাল খনন করাকে কেন্দ্র করে তাদেরকে উচ্ছেদ করা হয়, কিন্তু তাদের পুনবার্সন করা হয়নি। এরফলে তারা নিরুপায় হয়ে খালের আশপাশে ও বেড়িবাঁধ এর উপরে বৃদ্ধ, নারী-পুরুষ, শিশুদের নিয়ে অসহায় মানবেতর জীবনযাপন করতে থাকে। ঐ এলাকায় খাল খনন কাজ শেষে পুনরায় ৩০ টি পরিবার সেখানে আশ্রয় নেয়। কিন্তু প্রভাবশালী ঠিকাদার ইকবাল জমার্দ্দার দীর্ঘদিন ঐ এলাকায় ইটের ভাটা ও খাসজমি দাপুটের সাথে দখল করে রেখেছে। এসবের প্রভাব বিস্তার করার লক্ষে সেখানে তার নিজস্ব লোক রেখেছে এবং ভূমিহীনদের চলাচলের একমাত্র পথটি লাঠিসোডার বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে।
পৌর ভূমিহীন সমিতিরসহ সভাপতি খাদিজা খাতুন বলেন, ইকবাল জমার্দ্দার অসহায় ভ‚মিহীন পরিবারের মানুষদের দাবিয়ে রাখার জন্য বিভিন্ন সময়ে হয়রানীমূলক মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা অব্যাহত রেখেছে। অতীতে আমাকে মারধর করে আমার দুই হাত ভেঙ্গে দিয়েছিল এবং অনেক ভূমিহীনদের মারধর করেছে। ক্ষমতার দাপট দেখিয়ে এ এলাকার সব খাস জমি তার নিজের দখলে রাখতে চায়।
পথটি কেন বন্ধ করা হয়েছে জানতে চাইলে ইকবাল জমার্দ্দারের উক্ত দখলীয় খাস জমিতে বসবাসরত রফিকুলের স্ত্রী ফাতেমা বলেন, খাল খনন কাজ শেষ হলেই ইকবাল জমার্দ্দার সাহেব পথটি বন্ধ দিতে বলেছে, তাই আমি বন্ধ দিয়েছি।
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি ভূমিহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। কিন্তু অনেকাংশে প্রকৃত ভুমিহীন পরিবার এসব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
খোঁজ নিয়ে দেখা যায়, এখনও অনেক ভূমিহীন পরিবার বিভিন্ন নদী, খাল ও বেড়িবাঁধের উপর ছিন্নমূল অবস্থায় জীবনযাপন করছে। ভূমিহীন এসব পরিবারের দাবী, সরকারি ভাবে তাদের একটু মাথা গোজার ঠাই পেলে, তাদেরকে এ ধরনের হয়রানী ও দুর্বিসহ জীবনযাপন করতে হতো না।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২