শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-১২ টাকা

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে ৮ দিন বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। এর প্রভাব পড়েছে দেশীয় পেঁয়াজ বাজারে। প্রতি কেজি পেঁয়াজের দাম কেজিতে ১০-১২ টাকা বেড়েছে। গত ৫ মে থেকে বাণিজ্য মন্ত্রনালয় আইপি (ইনপোর্ট পারমিট) না দেওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।

ভোমরা স্থল বন্দরের শুল্ক স্টেশন কার্যালয়ের সহকারী কমিশনার আমির মামুন জানান, বর্তমানে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে আইপি (ইনপোর্ট পারমিট) না দেওয়ায় আমদানিকারকরা পেঁয়াজ আমদানি করতে পারছেন না। প্রতিদিন কমপক্ষে ৬০-৭০ ট্রাক পেঁয়াজ ভারত থেকে ভোমরা বন্দর দিয়ে আমদানি হতো। দেশীয় পেঁয়াজ বাজারে আসায় এটি বন্ধ করা হয়েছে। গত ৫ মে থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

সাতক্ষীরা বড় বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, বর্তমানে বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ পাইকারি দরে বিক্রি হচ্ছে ৩৪-৩৫ টাকায়। ৫-৭ দিন আগে এই পেঁয়াজের মূল্য ছিল ২৪-২৫ টাকা। খুচরা বাজারে আরও দুই টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় প্রতিকেজি পেঁয়াজের মূল্য কমপক্ষে ১০-১২ টাকা বেড়েছে।

সাতক্ষীরা জেলা কৃষি ও বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, বর্তমানে বাজারে পর্যাপ্ত দেশি পেঁয়াজের সরবরাহ রয়েছে। বাছাইকৃত ভালো পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি ৩২ টাকা দরে। খুচরা বাজারে গিয়ে আরও কয়েক টাকা দাম বেড়েছে। এছাড়া বর্তমানে এলসি পেঁয়াজ বাজারে নেই। সামান্য কিছু থাকতে পারে। বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ থাকায় আশা করি বাজারে কোনো প্রভাব পড়বে না।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন