বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাদক সেবন ও চাঁদাবাজির অভিযোগে যুবদলের তিন নেতা গ্রেপ্তার

সাতক্ষীরায় মাদকসেবন ও চাঁদাবাজির অভিযোগে যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে তালার মেলাবাজার ও রহিমাবাদের বাড়ি থেকে তালা উপজেলা যুবদলের দু’নেতাকে এবং পুরাতন সাতক্ষীরাস্থ বাসা থেকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়।

আটক ও গ্রেপ্তারকৃতরা হলেন- তালা উপজেলা যুবদলের আহবায়ক তালা সদরের মেলাবাজারের বাসিন্দা মির্জা আতিয়ার রহমান (৪৮) ও বহিস্কৃত যুগ্ন আহবায়ক তালার রহিমাবাদের বাসিন্দা সাঈদুর রহমান সাঈদ (৪০) এবং পুরাতন সাতক্ষীরার অধিবাসি জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা (৫০)।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জেহাদ ফকরুল আলম খান জানান, যুবদলের দু’নেতা মির্জা আতিয়ার রহমান ও সাঈদুর রহমান সাঈদের বিরুদ্ধে মাদক সেবনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। মজমা করে তাদের ফেন্সিডিল সেবনের একটি ভিডিও ফেসবুকে ভাইরালও হয়েছে। গভীর রাতে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় মাদক সেবনরত অবস্থায় দেখতে পেয়ে তাদেরকে আটক করা হয়। এছাড়া সরকারের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।

জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু জানান, মাদক সেবনের সুনির্দিষ্ট অভিযোগে সাঈদুর রহমান সাঈদকে কয়েকমাস আগে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়কের পদ থেকে অব্যহতি দেওয়া হয়।

মাদকসেবিদের স্থান যুবদলে নেই বলে জানান তিনি।

এদিকে, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য ও সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আইনুল ইসলাম নান্টাকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে পুরাতন সাতক্ষীরাস্থ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী জানান, পুরাতন সাতক্ষীরার হাটখোলা মোড়ে ইমাদুল ইসলামের ওষুধের ফার্মেসিতে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন নান্টা। চাঁদা না পেয়ে মঙ্গলবার রাতে ফার্মেসিতে হামলা চালিয়ে ইমাদুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে নান্টাসহ তার ক্যাডার বাহিনী। রাতেই ইমাদুল ইসলামের ছেলে অহিদুজ্জামান নান্টাসহ ৭জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

চাঁদাবাজির সেই মামলায় রাতেই নান্টাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল