শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতায় ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন, আ, লীগের অভিনন্দন

কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সহসভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), কেরালকাতা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মশিয়ার রহমান, দপ্তর সম্পাদক সরদার জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফাহিম সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

রবিবার বিকালে নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সভাপতি, সম্পাদককে নিয়ে সংক্ষিপ্ত এক আলোচনা থেকে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। প্রতিপক্ষের গুটি কয়েক অছাত্রদের করা অভিযোগের প্রতিক্রিয়ায় কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি ভিপি মোরশেদ বলেন- নবগঠিত কমিটির সভাপতি সম্পাদক সবাই দীর্ঘদিনের পরিক্ষীত আওয়ামী পরিবারের সন্তান, তারা বিগত কয়েক বছর যাবত আমার সাথে থেকে নৌকায় ভোট করছে। সভাপতি আব্দুল্লাহ ২০১৮ সালের স্কুল কেবিনেট নির্বাচনে সভাপতি, ২০১৯ সালে ইউনিয়ন ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক ছিলেন। এরা সবাই খুব সাংগাঠনিক ছেলে, শুধু মাত্র গ্রুপিংয়ের কারনে কেউ কেউ তাদের জামাত বিএনপি বানিয়ে দিচ্ছে। সামনে জাতীয় নির্বাচনে এই কেরালকাতা ইউনিয়ন শাখা ছাত্রলীগ দারুণ সাংগাঠনিক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।

তিনি আরো বলেন-এই কমিটি নিয়ে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। সভাপতি সম্পাদককে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, (সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি ভিপি মোরশেদ) আমি নিজেই, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান পৃথক পৃথক প্রত্যায়ন দিয়েছেন।

কেরালকাতা ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির বিষয়ে গুটি কয়েক অছাত্রদের অভিযোগের বিষয়ে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফাহিম বলেন- একটি গ্রুপের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, তারা সবাই আওয়ামী পরিবারের পরীক্ষিত সৈনিক, দীর্ঘদিন তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে জড়িত। এ ছাড়াও নবগঠিত ছাত্রলীগের কমিটির সভাপতি সম্পাদকের পক্ষে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের প্রত্যায়ন আমাদের কাছে আছে।
আমরা এই কমিটির সকলকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল