শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় “মানবতার সংঘ” সংগঠনের কমিটি গঠন ও সভা অনুষ্ঠিত

কলারোয়ায় “মানবতার সংঘ” সংগঠনের কমিটি গঠন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ জুলাই) কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে সংগঠনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটির পরিচালক ফুয়াদ আল আবরার ও মানবতার সংঘের উপদেষ্টা রোকাইয়া কুলসুম পাহাড়ি।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন, মানবতার সংঘের ভারপ্রাপ্ত কমিটির সদস্য ও গার্লস ইউনিয়নের এর সভাপতি নাফিসা রাইসানা,সেক্রেটারি রাইসা মাহ্জাবিনসহ সংগঠনটির সকল সদস্যবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে উপদেষ্ঠা, পরিচালক ও কমিটির সদস্যদের মাঝে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে অপরিসীম ভূমিকা রাখার জন্য সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এছাড়াও সকলের উপস্থিতিতে প্রণয়ন করা হয় সংগঠনের বয়েস ইউনিটের নতুন কমিটি। এসময় মানবতা সংঘের সদস্যসহ কমিটির সদস্যরা তাদের সবটুকু দিয়ে সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাবে এ প্রত্যয় ব্যক্ত করে।

এসময় সংগঠনটির পরিচালক ফুয়াদ সবার কাছে দোয়া চেয়ে বলেন, “আমরা ক্লাস নাইনের শিক্ষার্থী। এখনো বয়সের বিচারে আমরা কেবল কিশোরকালীনে আছি। বন্ধুরা মিলে গড়ে তুলেছি এই সংগঠনটি। আমরা যথাযথ ভাবে চেষ্টা করছি পড়াশোনার পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে সমাজসেবাসহ পরিবেশ রক্ষায় কাজ করতে। আমরা বিশ্বাস করি তরুণরাই পারে সমাজকে বদলে দিতে।

উল্লেখ্য “মানবতার সংঘ” একটি ব্যতিক্রমধর্মী সংগঠন। এটি ২০২২ সালেই গঠিত হয়েছে। কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল এবং কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীদের যৌথভাবে গড়ে ওঠে সমাজসেবা সংগঠনটি। উক্ত শিক্ষার্থীরা টিফিনের অর্থ এবং নিজ হাত খরচ থেকে অর্থ সংগ্রহ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

“মানবতার সংঘ” ২০২২ সালের জন্য নবনির্বাচিত বয়েস ইউনিটের নাম ঘোষণা করেছে, সভাপতি ফাহিম সিদ্দীকী, সহ-সভাপতি সিয়ামুস সাকিব আজাদ, সেক্রেটারি জাইন বিন আফতাব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আহমেদ,সাধারণ সম্পাদক তাসফিদ ইসলাম সাদ, ক্যাশিয়ার রাকিবুল ইসলাম,
অনলাইন সম্পাদক খালিদ মেজবাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ফায়াদ আল আনাম জীম,প্রচার সম্পাদক জাবিদ ইকবাল।

এছাড়া গার্লস ইউনিট সভাপতি নাফিসা রাইসানা, সেক্রেটারি রাইসা মেসজাবিন, উপদেষ্টা নাঈম হাসান শাওন ও রুকাইয়া কুলসুম পাহাড়ী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত