শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দুই ভুয়া পুলিশ সদস্য আটক

সাতক্ষীরার কলারোয়ায় দুই ভুয়া পুলিশ সদস্য আটক

আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা):

সাতক্ষীরার কলারোয়ায় দুই ভুয়া পুলিশ সদস্যকে আটক করে র‍্যাবের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

উপজেলার সীমান্তবর্তী বালিয়াডাঙ্গা বাজারে শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে।

আটকরা হলো- সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি গ্রামের শফিউর রহমানের পুত্র মো. রায়হান (৩২) ও সুজনশাহা গ্রামের নবদ্বীপ সেনের পুত্র শুভ সেন (২৩)।

পুলিশি ভয় দেখিয়ে ছিনতাইকালে তারা আটক হয়।

ভিকটিম ও স্থানীয়রা জানান- একটি প্রতারক চক্র বেশ কিছুদিন ধরে কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও র‍্যাব পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের কাছ থেকে টাকা, মোটরসাইকেল, মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিনতাই করছে। চক্রটি কিছুদিন পূর্বে স্থানীয় আ.লীগ নেতা মুজিবুর রহমানের পুত্র কবুতর ব্যবসায়ী তৌহিদ হোসেনকে বাড়ি ফেরার পথে গতিরোধ করে পুলিশ পরিচয় দিয়ে বেদম মারপিট করে তার সাথে থাকা একটি মোবাইল ও নগদ ২৭ হাজার টাকা ছিনতাই করে চলে যায়। এর কিছুদিন পূর্বে কলারোয়ার স্কুলছাত্র এহসানুল শান্ত’র গতিরোধ করে মারধর করে তার সাথে থাকা ডায়াং মোটরসাইকেল ছিনতাই করে বিশেষ কৌশলে পলায়ন করে।
পার্শ্ববর্তী সোনাবাড়িয়ার রেজাউল ইসলাম জানান, চক্রটি তার চলার পথরোধ করে তাকে ডিবি পুলিশ পরিচয়ে ফেনসিডিল দিয়ে ফাসানোর চেষ্টা করে এবং নগদ ৫১ হাজার টাকা ছিনতাই করে চলে যায়।
আরেকজন ভূক্তোভোগী জানান, তার থেকেও একই স্টাইলে মারধর ও টাকা ছিনতাই করা হয়েছে।

স্থানীয় এক মহিলা ইউপি সদস্যা অভিযোগ করে বলেন, তার কাছ থেকে নগদ ১ ভরি স্বর্ণ ছিনতাই করে এই চক্র।

এসব ঘটনায় এলাকায় জনরোষের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকালে ওই চক্রটি মোটরসাইকেল যোগে সীমান্তের গাড়াখালি থেকে বালিয়াডাঙ্গা বাজার অভিমুখে আসার পথে জনতার হাতে আটক হয়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও পুলিশের একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।
পরে সংবাদ পেয়ে র‍্যাব-৬ সাতক্ষীর কমান্ডারের নেতৃত্বে একটি টিম ভুয়া দুই পুলিশ সদস্যদের গ্রেফতার করে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা