Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নির্বাচনের পর প্রথম ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

নির্বাচনের পর প্রথম ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল। তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ-মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ। আগামি ২১ এপ্রিল বাংলাদেশে আসবেন তিনি, সঙ্গে থাকবেন প্রতিনিধি দলের অন্যান্য সদস্য। গত ৭ জানুয়ারির নির্বাচনের পর এটি হবে বাংলাদেশে প্রথম কোনো মার্কিন প্রতিনিধিদলের সফর। প্রতিনিধিদলের এ সফরে বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও শ্রম আইন সংস্কার, তথ্য আইনের সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ের জটিলতা দূর করতে দুই পক্ষ আলোচনা করবে বলে জানা গেছে।বিস্তারিত পড়ুন
৪০০ টাকা বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অধীনে অন্যান্য সেক্টর কমান্ডারদের মতোই ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান। অথচ পরিতাপের বিষয়, সেই বিএনপি মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস ১৭ এপ্রিল পালন করে না। গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠানরত নবম ‘আওয়ার ওশান কনফারেন্সে’ যোগদানরত পররাষ্ট্রমন্ত্রী বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।বিস্তারিত পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর খলা দখল নিয়ে সংঘর্ষ, আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধান শুকানোর খলা দখল নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, পরমানন্দপুর গ্রামের সোনাউল্লাহ গোষ্ঠীর মান্নান মিয়ার সঙ্গে বুইল্লার বাড়ির রাশিদ মিয়ার মধ্যে ধান শুকানোর খলা দখল ও মাটি কাটা নিয়ে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েবিস্তারিত পড়ুন
মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য একমাত্র দায়ী ইসরাইল : তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার এককভাবে দায়ী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলাবর (১৬ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর আলজাজিরা ও রয়টার্সের। এরদোগান বলেন, আঞ্চলিক সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল। সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ভয়াবহ হামলা ছিল তাদের সেই পরিকল্পনারই একটি অংশ। তিনি বলেন, গাজায় ইসরাইলের ‘নিষ্ঠুরতা ও গণহত্যা’ যতদিন অব্যাহত থাকবে,বিস্তারিত পড়ুন
ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবে নতুন আইন

পবিত্র ওমরাহ পালনের জন্য ভিসা–সংক্রান্ত নতুন আইন জারি করেছে সৌদি আরব। এ আইন অনুযায়ী, ভিসা অনুমোদনের দিন থেকে এর মেয়াদ থাকবে তিন মাস। এত দিন ওমরাহ ভিসা থাকা ব্যক্তিদের সৌদি আরবে প্রবেশের দিন থেকে ভিসার মেয়াদ গণনা শুরু হতো। সেই সময়ও ভিসার মেয়াদ তিন মাসই ছিল। আসন্ন পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দেশটির হজ ও ওমরাহ–বিষয়ক মন্ত্রণালয় নতুন এ আইন জারি করে। রোববার সৌদিবিস্তারিত পড়ুন
বইছে তাপপ্রবাহ, গরম আরো বাড়ার আভাস

দেশজুড়ে বইছে তাপপ্রবাহ। গরমে নাকাল জনজীবন। আগামী ৫ দিনে তাপমাত্রা কমার আভাস নেই। আবহাওয়া অফিসের তথ্য বলছে, রংপুর বিভাগ ছাড়া তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের সর্বত্র। বিশেষ করে চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস এমনটাই বলছে। এতে বলা হয়েছে, বুধবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে।বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে আন্তর্জাতিক তিনটি সম্মেলনে যোগ দিতে তিন দেশ সফরে ঢাকা ত্যাগের কথা ছিল। তবে প্রধানমন্ত্রী দুটি সম্মেলনেই অংশ নিচ্ছেন না বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরান-ইসরায়েল যুদ্ধাবস্থা ও গাজায় ইসরায়েলের হামলাজনিত পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করেছেন। সেক্ষেত্রে এই দুদেশের সম্মেলনে বাংলাদেশ থেকে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিবিস্তারিত পড়ুন
২৩ বছর পর জেল থেকে বেরিয়ে দেখেন পরিবারের কেউই বেঁচে নেই

শিশু ধর্ষণের এক মামলায় রেখা খাতুন (৪৪) গ্রেফতার হন ২০০০ সালের ৫ নভেম্বর। ধর্ষণে জড়িত দুই আসামিকে সহযোগিতা করার অপরাধে তাকে মামলার ৩ নম্বর আসামি করা হয়েছিল। ২০০৩ সালের ৬ ফেব্রুয়ারি রেখা খাতুনসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ২৩ বছর সাজা ভোগের পর রেখার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ২০২৩ সালের ৩ ডিসেম্বর শেষ হয়। এরপরও জরিমানার এক লাখ টাকা পরিশোধ করতে না পারায় তাকে আরও তিন বছর কারাগারে আটক থাকতে হতো।বিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবুল কাশেমের ইন্তেকাল

আসাদুজ্জামান ফারুকী, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ পরিবহন মালিক সমিতির সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সর্বজন শ্রদ্ধেয় শেখ আবুল কাশেম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্ধক্যজনিত কারণে গতকাল ১৬ এপ্রিল মঙ্গলবার বেলা দেড়টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনীজন রেখে গেছেন। শেখ আবুল কাশেম ইংরেজ আমলে ভারতের পশ্চিম বঙ্গের বশিরহাট মহাকুমায় জন্ম গ্রহণবিস্তারিত পড়ুন
ঈদুল ফিতরে নির্বিঘ্নে ঘরে ফেরার লক্ষ্যে সাতক্ষীরার পরিবহন কাউন্টারে মনিটরিং

সাতক্ষীরা জেলা প্রশাসন ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের যৌথ আয়োজনে সাতক্ষীরার ঢাকাগামি সকল পরিবহন কাউন্টারে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সরকার নির্ধারিত ভাড়ার ব্যতীত অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা, যাত্রীদের সাথে আচার-আচারণ ও ভালো ব্যবহার হচ্ছে কিনা মনিটারিং করা হয়েছে। সোমবার সকালে শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থিত পরিবহন কাউন্টার গুলোতে ভাড়া সংক্রান্ত মনিটরিং করা হয়। বিআরটিএ সাতক্ষীরা সার্কেল অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল-ফিতর উৎযাপনের উপলক্ষ্যে নির্বিঘ্নে ও নিরাপদ ভাবে মানুষের ঘরেবিস্তারিত পড়ুন

