শনিবার, আগস্ট ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

‘বাজার সামলাতে সারা বছর সব পণ্য আমদানি চালু থাকবে’

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, এখন থেকে আর কোনো পণ্যের আমদানি বন্ধের ঘোষণা দেয়া হবে না। বাজার সামলাতে সারা বছর সব পণ্য আমদানি চালু থাকবে। মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনের সামনে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য সচিব। তিনি বলেন, কোনো পণ্যের আমদানি বন্ধের ঘোষণা দিলেই বাজারে তার দাম বেড়ে যায়। তাই এখন থেকে বাজারে যখনইবিস্তারিত পড়ুন

অর্থ আত্মসাতের মামলায় ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ, শুনানি ২ মে

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ আমলে নিয়ে ২ মে শুনানির দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (০২ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দিয়েছেন। এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আদালতে আসেন ড. ইউনূস। গত ১ ফেব্রুয়ারি আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় খাবার পানি সংকট মোকাবেলায় কর্মশালা

সাতক্ষীরা খাবার পানির সংকট মোকাবেলায় বরাদ্দ বৃদ্ধির জন্য ইউনিয়ন পরিষদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদে উইক্যান প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা সৃজনী মহিলা লোককেন্দ্র এ কর্মশালার আয়োজন করে। ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ,ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক, উপকারভোগিসহ স্থানীয় সাধারণ মানুষ। কর্মশালায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জয় সরদার,প্রজেক্ট অফিসার, সৃজনী মহিলা লোককেন্দ্র,সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। কর্মশালায়বিস্তারিত পড়ুন

যশোর বিপ্রবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১শে মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন (টিএসসি) এর দ্বিতীয় তলায় এ ইফতার মাহফিল আয়োজন করা হয়। যবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক সজিবুর রহমানের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও যবিপ্রবিসাসের উপদেষ্টা ড. অভিনু কিবরিয়া ইসলাম, শিক্ষক সমিতি’র সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ ও জনসংযোগ শাখারবিস্তারিত পড়ুন

নড়াইলে পুলিশের মেধাবী সন্তানরা পুরস্কৃত

পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২২ উপলক্ষে পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে বাংলাদেশ পুলিশের পক্ষ হতে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট বিতরণ করা হয়। সোমবার (১ এপ্রিল) এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাঃ মেহেদী হাসান, পুলিশ সুপার, নড়াইল। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে A+ প্রাপ্ত পুলিশ সদস্যের সন্তানদের মধ্যে পাচ জন ছেলে ও তিনজন মেয়ে মোট আট জনকে নির্বাচন করা হয়। নির্বাচিত পুলিশ সদস্যের সন্তানদের হাতে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেটবিস্তারিত পড়ুন

ঈদ উপলক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন কলারোয়ার দর্জিরা

চলছে রমজান। দরজায় কড়া নাড়ছে ঈদ ও পহেলা বৈশাখ। আর মাত্র কয়েকদিন পরেই ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। তবে এ আনন্দ ও খুশি কয়েকগুণ বাড়িয়ে দেয় নতুন পোশাক। তাই তো ঈদের সময় যতই ঘনিয়ে আসে, মার্কেটের পাশাপাশি মানুষের আনাগোনা বাড়তে থাকে দর্জিদের দুয়ারেও। এবারের ঈদুল ফিতর ঘিরেও এর ব্যতয় ঘটেনি। এই ঈদকে সামনে রেখে নতুন নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার দর্জি কারিগররা। রোজার আগেবিস্তারিত পড়ুন

দেবহাটার রন্তেশ্বরপুর খাল খনন উদ্বোধন

সাতক্ষীরার দেবহাটা ইউনিয়নের রন্তেশ্বরপুর ভায়া ভাতশালা অভিমুখের ২ কিলোমিটার খাল খননের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) এ কাজের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। উপস্থিত থেকে উদ্বোধন কর্মসূচিতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা এলজিইডির প্রকৌশলী শোভন সরকার, উপ-সহকারী প্রকৌশলী সাইফ আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী খাল প্রকল্প মসগুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বড়বাবু সহ স্থানীয়বিস্তারিত পড়ুন

দেবহাটায় গরীব অসহায়দের মাঝে সহায়তার চেক প্রদান

সাতক্ষীরার দেবহাটায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় নগদ অর্থ সহায়তার চেক ও গরু প্রদান করা হয়েছে। সোমবার (০১ এপ্রিল) উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গরীব, অসহায় ও ভিক্ষুকদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। উপস্থিত থেকে বিতরণ করেন খুলনা বিভাগীয় সমাসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক (উপ-সচিব) অনিন্দিতা রায়, অতিরিক্ত পরিচালক সমীর কুমার মল্লিক, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানীবিস্তারিত পড়ুন

শার্শায় ৩৮ কেজি গাঁজাসহ মহিলা আটক

যশোরের শার্শায় ৩৮ কেজি গাঁজাসহ আয়না মতি (৪০) নামে একজনকে আটক করেছে শার্শা থানার পুলিশ। রোববার (৩১ মার্চ) গভীর রাতে উপজেলার লক্ষনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আয়না মতি শার্শা থানার লক্ষনপুর ইউনিয়নের হরিণাপোতা গ্রামের মৃত আব্দুল আলীমের স্ত্রী। পুলিশ জানায়, শার্শা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লক্ষনপুর ইউনিয়ানের হরিণাপোতা গ্রামে দুটি অভিযান চালিয়ে একজনকে আটক করে। এ সময় তার বসত বাড়ীর পশ্চিম পাশে গোয়াল ঘরে বিশবিস্তারিত পড়ুন

কেশবপুরে টিয়েন্স‘র উদ্যোগে সেমিনার

যশোরের কেশবপুরে টিয়েন্স বাংলাদেশ কোম্পানী লিমিটেড‘র উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার সকালে পৌর প্রাথমিক শিক্ষক সমিতির মিলয়াতনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব কেশবপুরের উপদেষ্টা কৃষ্ণপদ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, টিয়েন্স‘র খুলনা বিভাগীয় প্রধান মোঃ আল আমিন হোসাইন। বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব কেশবপুর সভাপতি ওয়াজেদ খান ডবলু, সহসভাপতি পরেশ দেবনাথ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আক্তার মুকুল, সাংবাদিক মিজানুর রহমান, টিয়েন্স প্রæপের মোঃ রফিকুল ইসলাম, মোঃবিস্তারিত পড়ুন