শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

কারফিউয়ের মধ্যে বাজার স্বাভাবিক রাখতে সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে পণ্য আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে অন্য সময়ের তুলনায় গত চারদিন বন্দরে পণ্য আমদানির পরিমাণ কমলেও কাঁচামালের আমদানি বেড়েছে। এছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট চালু ও কারফিউ শিখিল হওয়ায় সীমিত পরিসরে পণ্য রপ্তানিও শুরু হয়েছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, কারফিউয়ের কারণে দেশের বিভিন্ন এলাকার বাজার বন্ধ ছিল। এজন্য কয়েকদিন আমদানির পরিমাণ কমে যায়। তবে বাজারে কাঁচামালের চাহিদা থাকায় সেগুলো নিয়মিত আমদানি হচ্ছে। বুধবার থেকে পণ্য রপ্তানি শুরু হয়েছে। সরকার কারফিউ তুলে নিলে পণ্য আমদানি আরও বাড়বে।

ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বলেন, বর্তমানে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। গত চারদিনে ভোমরা বন্দর দিয়ে ৪০০ ট্রাক বিভিন্ন ধরনের কাঁচামাল আমদানি হয়েছে। এসব পণ্য বন্দর এলাকা থেকে পুলিশ পাহারার মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়া হয়েছে। কারফিউ না থাকলে এই বন্দরে আমদানি-রপ্তানির পরিমাণ বাড়বে।

বন্দরের ব্যবসায়ীরা জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামাল আমদানির পরিমাণ বেড়েছে। এসব পণ্যর মধ্যে পেঁয়াজ, আদা, টমেটো ও ক্যাপসিকাম বেশি আসছে।

বন্দরের শ্রমিক সংগঠনের নেতারা জানান, অন্য সময়ের তুলনায় গড় আমদানি-রপ্তানির পরিমাণ কমেছে। তবে বুধবার থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু ও কারফিউ শিখিল হওয়ায় পণ্য রপ্তানি শুরু হয়েছে। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে পণ্য আমদানি বাড়বে।

একই রকম সংবাদ সমূহ

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন