Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি। মঙ্গলবার (২৩ এপ্রিল) সোয়া ১০টায় শিমুল হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন তিনি। এর আগে সকাল ১০টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন কাতারের আমির। সেই সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকতা শেষে পরবর্তীতে এই সফরে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয় বলে জানা গেছে। চুক্তিগুলো হলো, দ্বৈতবিস্তারিত পড়ুন
কলারোয়া শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে সম্পাদকসহ ৩পদে বিজয়ী যারা

কলারোয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আ. করিম, যুগ্ম সম্পাদক পদে শামছুর রহমান লাল্টু ও অর্থ সম্পাদক পদে শফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন। সোমবার এ নির্বাচনের ভোটগ্রহণ কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ভোটার সংখ্যা ছিলো ৬১৯ জন। প্রদত্ত ভোটের সংখ্যা ৫২৯ জন। উপস্থিতির শতকরা হার ৮৫.৪৬। ব্যবস্থাপনা কমিটির ১২টি পদের মধ্যেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ‘কৃষিই সমৃদ্ধি’- এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বেলা ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা সদর উপজেলার আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যবিস্তারিত পড়ুন
কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাথে ওসির মতবিনিময় সভা

জুলফিকার আলী, কলারোয়া: কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাথে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ এপ্রিল) রাত ৯ টায় কলারোয়া বাজারস্থ বাজার ব্যবসায়ী সমিতির অফিস কক্ষে সমিতির সভাপতি আলহাজ্ব মো. আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলিমুল রহমানের পরিচালনায় ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
নতুন বিতর্ক
ভারতে কংগ্রেসকে জড়িয়ে মুসলমানদের আক্রমণ মোদির

ভারতের লোকসভার প্রথম দফায় ভোটের হার আশানুরূপ না হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি ধর্মীয় মেরুকরণের পথে হাঁটলেন বলে বিরোধীরা অভিযোগ করছেন। রোববার রাজস্থান রাজ্যে এক নির্বাচনী জনসভায় মোদি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে। পারিবারিক সোনা-রুপার সঙ্গে বিবাহিত নারীদের গলায় পরা পবিত্র মঙ্গলসূত্র পর্যন্ত তারা কেড়ে নিয়ে বাঁটোয়ারা করে দেবে। প্রধানমন্ত্রীর এই ভাষণ ভারতের রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দলের নেতারা ওই মন্তব্যেরবিস্তারিত পড়ুন
যুদ্ধে নয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থ ব্যয় করুন : প্রধানমন্ত্রী

যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে, তা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যয় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) এক্সপো’ এবং ‘বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্বের (বিসিডিপি)’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে, তা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যয় করুন। কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবস্থান ০.৪৮বিস্তারিত পড়ুন
বেনজীর আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে দুদক চেয়ারম্যান, সচিবসহ চারজনকে বিবাদী করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সালা উদ্দিন রিগ্যান এই রিট দায়ের করেন। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হবে। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, তারা রিটের একটি কপি হাতে পেয়েছেন। সেখানে বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশনা চাওয়া হয়েছে।বিস্তারিত পড়ুন
এবার ইসরায়েলের সেনাবাহিনীর একটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের!

ইসরায়েলের সেনাবাহিনীর একটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে দেশটি। এতে করে ইসরায়েলি সেনাবাহিনীর ওই ইউনিটে মার্কিন সহায়তা কমতে পারে। এমন অবস্থায় সেনাবাহিনীর ওপর যেকোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনকি মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াইয়ের ঘোষণাও দিয়েছেন তিনি। সোমবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলেরবিস্তারিত পড়ুন
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

তাপদাহে পুড়ছে দেশ। দিনদিন তাপমাত্রার পারদ ওপরের দিকে উঠছে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এ অবস্থায় নতুন করে সারাদেশে ৭২ ঘণ্টার জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুরর রশিদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আরও ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনের অস্বস্তি বাড়তেবিস্তারিত পড়ুন
আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নই, আগ্রাসনের বিরুদ্ধে: বিএনপি নেতা ফারুক

ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। সোমবার (২২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদীন ফারুক বলেন, যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীন দেশের রাষ্ট্রক্ষমতা আজ এই দেশের জনগণের ওপরই ব্যবহার করা হচ্ছে। যে ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধুবিস্তারিত পড়ুন

